Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬০ ভরি সোনায় মাকে সাজালেন অনুব্রত, চাইলেন ২৩০টি আসন! মা কথা শুনলে পাবেন ১০০ ভরির মুকুট

দ্য় ওয়াল ব্যুরো: তাঁর কালী-ভক্তির কথা এলাকায় সর্বজনবিদিত। প্রতিবছরই মহা ধুমধামে শ্যামা মায়ের আরাধনা পালন করেন তিনি। বীরভূমের তৃণমূল পার্টি অফিস লাগোয়া কালীমন্দিরের সে পুজোর জাঁক দেখতে কত মানুষ আসেন! হবে না-ই বা কেন, অনুব্রত মণ্ডলের পুজো বলে

২৬০ ভরি সোনায় মাকে সাজালেন অনুব্রত, চাইলেন ২৩০টি আসন! মা কথা শুনলে পাবেন ১০০ ভরির মুকুট

শেষ আপডেট: 27 October 2019 13:19

দ্য় ওয়াল ব্যুরো: তাঁর কালী-ভক্তির কথা এলাকায় সর্বজনবিদিত। প্রতিবছরই মহা ধুমধামে শ্যামা মায়ের আরাধনা পালন করেন তিনি। বীরভূমের তৃণমূল পার্টি অফিস লাগোয়া কালীমন্দিরের সে পুজোর জাঁক দেখতে কত মানুষ আসেন! হবে না-ই বা কেন, অনুব্রত মণ্ডলের পুজো বলে কথা! এ বছরেও অনুব্রত মণ্ডলের কালীপুজো দেখতে নানা প্রান্ত থেকে ভিড় করেছেন দর্শনার্থীরা। চমকে গেছেন সোনায় মোড়া কালীমূর্তি দেখে! ২৬০ ভরি সোনায় সেজেছেন মা কালী! সোনার সাজই অনুব্রতর এই কালীপুজোর বিশেষত্ব। গত বছরও ১৮০ ভরি সোনার গয়নায় সেজেছিলেন মা। এ বছরে সেটাই বেড়ে হয়েছে ২৬০ ভরি। টাকার অঙ্ক ছাড়িয়েছে কোটি। কিন্তু কী এমন হল, এক ধাক্কায় মায়ের সাজের জন্য সোনার পরিমাণ এতটা বেড়ে গেল! এ প্রশ্নের উত্তরে বীরভূমের জেলা সভাপতি জানান, "মা সুন্দর করে সাজলে কার না ভাল লাগে? তাই সাজিয়েছি। আমি তো মায়ের কাছে যা চাই, তাই পাই। মাকে সাজাব না?" এবার কী চাইবেন অনুব্রত? তাঁর সপাট উত্তর, "২০২১ সালে ২২৫ থেকে ২৩০টি আসন চাইব রাজ্যে। আমি মায়ের কাছে যা চেয়েছি, তাই দিয়েছে। মায়ের কাছে আবদার করি, মা মেটায় ঠিকই। কোনও কথার খেলাপ করে না। এবার যেমন চাইব, ২২৫-২৩০ আসন দিতেই হবে।" সেই সঙ্গে অনুব্রতর প্রতিশ্রুতি, একুশে জিতলে আরও ১০০ ভরি সোনার মুকুট গড়িয়ে দেবেন তিনি মাকে। বীরভূম ভোটে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বরাবর আস্থা রেখেছেন অনুব্রত মণ্ডলের উপর। কিন্তু এ বছরের লোকসভা নির্বাচনে অনুব্রত-ম্যাজিক কিন্তু তেমন কাজ করেনি। নিজের কেন্দ্রেই হেরে গেছেন অনুব্রত। তার উপর সারা রাজ্যে রীতিমতো ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বিজেপি। এই অবস্থায় অনুব্রতর মরিয়া আবদার মায়ের কাছে, "একুশটা উতরে দাও মা, ১০০ ভরির সোনার মুকুট গড়িয়ে দেব তোমায়!" অনুব্রত মণ্ডল বলেছেন, ২০১৬-য় তিনি দেবীর কাছে ২১০টি আসন চেয়েছিলেন। সেই মনস্কামনা পূরণ করেছেন দেবী। এবারও মা তাঁর সন্তানের কথা মা শোনেন কিনা, সেটাই দেখার।

```