Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যত্ত পাগলামি, যা ভোট হওয়ার হয়ে গিয়েছে: নজরবন্দির পরে অনুব্রত

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের দাবি তো ছিলই। ভোটের দিন তিনি যেন সারা ক্ষণ নির্বাচন কমিশনের আতস কাচের নীচে থাকেন, তার দাবি জানিয়েছিল ভোটকর্মীরা। কমিশন সেই দাবিতে মান্যতা দিয়ে রবিবারই জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে, নজরবন্দি রাখতে হবে বীরভূমের তৃণম

যত্ত পাগলামি, যা ভোট হওয়ার হয়ে গিয়েছে: নজরবন্দির পরে অনুব্রত

শেষ আপডেট: 28 April 2019 18:28

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের দাবি তো ছিলই। ভোটের দিন তিনি যেন সারা ক্ষণ নির্বাচন কমিশনের আতস কাচের নীচে থাকেন, তার দাবি জানিয়েছিল ভোটকর্মীরা। কমিশন সেই দাবিতে মান্যতা দিয়ে রবিবারই জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে, নজরবন্দি রাখতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে। কিন্তু কমিশনের এই সিদ্ধান্তে যে দিদির অত্যন্ত আস্থাভাজন নেতা একটুও বিচলিত নন, তা বুঝিয়ে দিলেন রাতেই। কমিশনের এই নজরবন্দি করাকে পাগলামি বলেও কটাক্ষ করলেন কেষ্ট। দুবরাজপুরে তৃণমূল পার্টি অফিসে বসে অনুব্রত মণ্ডল বলেন,"কী হবে ভোটের দিন নজরবন্দি করে! ভোটের দিন আমি পার্টি অফিসে থাকি। ভোট আগেই হয়ে গিয়েছে। বোলপুরে ছ'লাখ আর বীরভূম লোকসভা পাঁচ লাখ ভোটে জিতে গিয়েছি।" তাঁর নকুলদানা আর পাচন তত্ত্ব নিয়ে রাজ্য রাজনীতিতে কম হইচই হয়নি। নকুলদানার জন্য নোটিসও ধরিয়েছিল কমিশন। কিন্তু কেষ্ট যেন কিছুরই তোয়াক্কা করেন না। নজরবন্দি ঘোষণা হওয়ার পর নকুলদানাতেই ফিরতে চাইলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা। স্পষ্ট বলে দিলেন, "ভোটের দিন বুথে বুথে নকুলদানা আর পাচন থাকবে। কোনও চিন্তা নেই।" রাতে বোলপুর নিচুপট্টির বাড়িতে ফেরেন কেষ্ট। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "আমি ওই সব নজরবন্দি ফজরবন্দি মানি না। যত্তসব পাগলামি!" কমিশন তাঁর মোবাইলে কথায় নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে তিনি যেখানে যেখানে যাবেন, পুরোটা ভিডিয়োগ্রাফি করার। এ প্রসঙ্গেও প্ল্যান বি রেডি অনুব্রতর। জানিয়ে দিলেন, "নিজের মোবাইল ব্যবহার করতে পারব না তো কী হয়েছে! ল্যান্ডলাইন তো আছে।" নাম না করে কমিশনের উদ্দেশে ও চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল জেলা সভাপতি। তাঁর কথায়, "গ্রামে গিয়ে খোঁজ নাও। হিম্মত থাকলে গ্রামে যাও।" বোলপুরের তৃণমূল পার্টি অফিস থেকেই কন্ট্রোল রুম চলবে অনুব্রতর। বীরভূম তৃণমূলের একটি সূত্রের মতে, ভোটের পুরোটা দেখভাল করবেন তৃণমূল নেতা অভিজিৎ সিংহ ওরফে রানা। ভায়া রানা খবর যাবে কেষ্টর কাছে। তার পরে কেষ্টবাবু আবার রানাকে বলে দেবেন, কোথায় কী করতে হবে। রানা আবার সেই বার্তা পৌঁছে দেবেন ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতিদের। স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলে, সফল কোচ তিনিই, যাঁর রিজার্ভ বেঞ্চ সবসময় তৈরি থাকে। সব দেখে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, অনুব্রতও রিজার্ভ বেঞ্চ রেডি রেখে দিয়েছিলেন। এখন দেখার সোমবার সকাল থেকে কী কী হয় লালমাটির জেলায়।

```