Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ল্যাংচাগড়ে ডালপুরি-চা খেয়ে অনুব্রত চললেন আসানসোল, সুগারের জন্য মিষ্টি বারণ

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই হেফাজত শেষ, বুধবারই আসানসোল আদালতে শুনানি রয়েছে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সেই কারণেই বুধবার সাতসকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে আসানসোলের পথে রওনা দিয়েছে সিবিআই।

ল্যাংচাগড়ে ডালপুরি-চা খেয়ে অনুব্রত চললেন আসানসোল, সুগারের জন্য মিষ্টি বারণ

শেষ আপডেট: 24 August 2022 07:26

দ্য ওয়াল ব্যুরো: সিবিআই হেফাজত শেষ, বুধবারই আসানসোল আদালতে শুনানি রয়েছে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। সেই কারণেই বুধবার সাতসকালে নিজাম প্যালেস থেকে অনুব্রতকে নিয়ে আসানসোলের পথে রওনা দিয়েছে সিবিআই। কিন্তু কনভয় শক্তিগড় (Saktigarh) পৌঁছাতেই আচমকা দাঁড়িয়ে পড়ে। একটা ল্যাংচার দোকানে দাঁড়িয়ে পড়ে সার সার গাড়ি। দেখা গেল, গাড়ি থেকে অনুব্রতকে ধরে নামানো হল। সিবিআই কর্তাদের হাত ধরেই ঢুকে পড়লেন দোকানের মধ্যে।

ব্যাপার কী? জানা গেল এখানেই জলখাবার খাবেন কেষ্ট। উৎসুক জনতাকেও দেখা গেল উঁকিঝুঁকি দিতে। সবার উৎসাহ কী খাচ্ছেন তিনি? এদিন অনুব্রতর মেনুতে ছিল ডালপুরি। সঙ্গে লিকার চা। তবে তিনি ল্যাংচা খাননি বলেই জানিয়েছেন দোকানিরা।

কেষ্টর এই প্রাতঃরাশ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। যদিও অনুব্রত ঘনিষ্টদের মতে, তিনি ল্যাংচা খাননি কারণ এমনিতেই তিনি সুগারে আক্রান্ত। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন। তাই এখানে তিনি ল্যাংচা বা মিষ্টি জাতীয় কিছু খাবেন না তা বলাই বাহুল্য।

এদিন দোকানে আধঘণ্টার মতো ছিলেন অনুব্রত। দোকান ঘিরে যেমন ছিল উৎসাহী জনতার ভিড় তেমনই ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। সিএসএফ জওয়ানরা ঘিরে রেখেছিলেন। সেই দোকানেই তিনি লিকার চায়ের সঙ্গে দুটো ডালপুরি খেয়ে নিজের প্রাতঃরাশ করেন। চিকিৎসকদের নির্দেশে বহুদিন তিনি দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সকাল বিকেল লিকার চা-ই খেতেন। এদিনও তাই খেলেন। সিবিআই সূত্রে খবর ছিল, হেফাজতে অনুব্রত খুবই পরিমার্জিত খাবার খেতেন। শরীরে মেপেঝুপে খাবার খাওয়াই তাঁর অভ্যাস।

উল্লেখ্য, বুধবার সকালেই অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেস থেকে রওনা হয়েছে সিবিআই। রাজনৈতিক মহলের অনেকেরই মত, ‘প্রভাবশালী’ হওয়ার কারণে তাঁকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক বর্তমানে বন্দি রয়েছেন দিল্লির তিহার জেলে। তাঁর পথ ধরেই অনুব্রতকেও এবার অন্য রাজ্যে পাঠানোর জন্য চেষ্টা করতে পারে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে।

সিবিআইয়ের বক্তব্য তোতাবুলি! হেফাজত শেষে আসানসোল যাওয়ার পথে দাবি কেষ্টর


```