Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রতর গড়ে বড় ধাক্কা মুকুলের! কেষ্টর যদিও কোনও হেলদোল নেই

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনায় চারটি পুরসভা দখল করার পর, অনেকে মনে করেছিল এ বার বুঝি নদিয়া। কিন্তু না! বুধবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে বড় ধাক্কা দিলেন মুকুল রায়। লাভপুরের তৃণমূল সাংসদ মনিরুল ইসলাম, জেলা যুব তৃণমূলের সভাপ

অনুব্রতর গড়ে বড় ধাক্কা মুকুলের! কেষ্টর যদিও কোনও হেলদোল নেই

শেষ আপডেট: 29 May 2019 12:07

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনায় চারটি পুরসভা দখল করার পর, অনেকে মনে করেছিল এ বার বুঝি নদিয়া। কিন্তু না! বুধবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে বড় ধাক্কা দিলেন মুকুল রায়। লাভপুরের তৃণমূল সাংসদ মনিরুল ইসলাম, জেলা যুব তৃণমূলের সভাপতি গদাধর হাজরা, যুব নেতা মহম্মদ আসিফ ইকবাল-সহ চার জন নেতা বিজেপি-তে যোগ দিলেন। এ দিন দিল্লিতে বিজেপি-র সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তাঁরা। লোকসভা নির্বাচনে বীরভূমের দু'টো আসনেই এ বার জিতেছে তৃণমূল। বোলপুরে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতেছে তারা। বীরভূমে শতাব্দী রায় জিতেছেন ৮৮ হাজার ভোটের ব্যবধানে। বুধবার মনিরুলরা বিজেপি-তে যোগ দেওয়ার পর মুকুলবাবু বলেন, চুরির ভোটে জিতেছে তৃণমূল। আর তা পারবে না। বীরভূমের আরও বহু তৃণমূল নেতা বিজেপি-তে আসতে চাইছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, তৃণমূলের জন্য এটা বড় ধাক্কা বইকি। কারণ, অনুব্রত এমন একটা ধারণা তৈরি করতে সফল হয়েছিলেন যে তাঁর জেলা অভেদ্য। সেখানে বিজেপি এ বার পাঁচ লাখের উপর ভোট পেয়েছে। বীরভূম আসনের চারটি বিধানসভাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই পরিস্থিতি জেলা তৃণমূলের চার জন বিজেপি-তে যাওয়ার অর্থ অনুব্রতকে অনেকেই আর ভয় পাচ্ছেন না। এ ব্যাপারে প্রশ্ন করা হলে অনুব্রত অবশ্য বলেন, “এতে আমাদের কিছু যায় আসে না। মনিরুল গত দেড় বছর ধরে ক্যানসারের রোগী, নিজের এলাকাতেও যেত না। তাই ও থাকল না গেল কী যায় আসে? ” বাকিদের কথা জানতে চাওয়ায় তাঁর মত, যাঁরা দল বদলেছেন, তাঁরা টাকা নিয়েছেন। সবই টাকার গল্প”। তাঁর দাবি, “এতে বীরভূমে কোনও সমস্যা হবে না। বীরভূমের পাতা (আমার কথায়) যেমন নড়ত, তেমনি নড়বে।”

```