Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিষয় 'গুড টাচ ব্যাড টাচ'; ছবি বানালেন আন্তর্জাতিক ফিল্ম-মেকার অভ্রদীপ ঘটক

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : চাইল্ড এবিউস সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে জন সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিল্মমেকার অভ্রদীপ ঘটককে একটি ছবি বানানোর দায়িত্ব

বিষয় 'গুড টাচ ব্যাড টাচ'; ছবি বানালেন আন্তর্জাতিক ফিল্ম-মেকার অভ্রদীপ ঘটক

শেষ আপডেট: 29 August 2020 07:23

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : চাইল্ড এবিউস সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে জন সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিল্মমেকার অভ্রদীপ ঘটককে একটি ছবি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। চাইল্ড এবিউজিং এর মতো অপরাধ কেন এবং কি ভাবে ঘটে, সেটা আট থেকে আশি যেকোনো বয়সের মানুষ যাতে সহজে বুঝতে পারে, ছবিটিতে সেই চেষ্টাই করেছেন অভ্রদীপ। পাশাপাশি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে, তার সমাধান কি ভাবে হতে পারে সে পথও দেখানো হয়েছে ছবিটিতে। শিশুদের যৌন নিগ্রহের মতো একটা জটিল বিষয়কে সহজ সরল ভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই এই শর্ট-ফিল্ম। সারা বিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন,প্রতিমুহূর্তে যৌন নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। বিভিন্ন সংবাদ মাধ্যমে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে যায়। আমাদের দেশেও অন্যতম সমস্যাগুলির মধ্যে একটি হল চাইল্ড এবিউস বা শিশুদের যৌন নিগ্রহ। করোনা আবহে লকডাউনের ফলে গত ৫ মাস ধরে জলপাইগুড়ির বাড়িতে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন অভ্রদীপ। এই দায়িত্ব তাকে দেওয়া হবে শুনে উচ্ছ্বসিত হন তিনি। দায়িত্ব পাবার পর তিনি মিলি নামে এক বাচ্চা মেয়ের এনিমেটেড চরিত্র তৈরী করেন। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের এই এনিমেশন ফিল্মে গুড টাচ এবং ব্যাড টাচ সংক্রান্ত সমস্যাগুলো মিলির চোখ দিয়েই দেখানো হয়েছে। ছবিতে খুব সহজ ভাবে দেখানো হয়েছে শিশু নির্যাতন কী এবং সমাজের কোন কোন ক্ষেত্রে কাদের দ্বারা এই ধরনের ঘটনা সাধারণত ঘটে থাকে। পরবর্তী পর্যায়ে কিভাবে এই অপরাধ নির্মূল করা যায়, সহজভাবে তাও দেখানোর চেষ্টা করা হয়েছে ছবিটিতে। "কী ভাবে বানালেন এই ফিল্ম ? এর মাধ্যমে কোন বার্তা দিতে চাইছেন? " - সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অভ্রদীপ জানান "চাইল্ড এবিউস সংক্রান্ত ঘটনা বেড়েই চলেছে আমাদের সমাজে। ঘটনা ঘটে যাবার পর বেশিরভাগ সময় দেখা যায় শিকার হওয়া শিশুরা তার বাড়ির লোককে সমস্যার কথা বলতে চায় না। বললেও বেশিরভাগ ক্ষেত্রেই অভিভাবকেরা বিষয়টিকে ঠিকঠাক গুরুত্ব দেন না। অথবা লোক-লজ্জার ভয়ে এই ধরনের ঘটনা চেপে যান। ফলে প্রকৃত অপরাধী শাস্তি পায় না। এই সমস্ত কিছুতে শিশুমনে ভয়ানক চাপ পড়ে। কিন্তু এই সমস্যারও সমাধান আছে। কিভাবে চাইল্ড লাইনের মাধ্যমে শিশুর সাথে সরাসরি যোগাযোগ করে এই সমস্যার সমাধানে পৌঁছানো যায় সেটাও দেখানো হয়েছে এই ছবিতে। মানে সমস্যার পাশাপাশি সমাধানের পথও সিনেমাটিতে দেখানো হয়েছে। এটিকে পুরোপুরি শিক্ষামূলক গাইডলাইন বলা যায়।" "কোনো শিশু অভিনেতাকে দিয়ে অভিনয় না করিয়ে এনিমেশন কে বাছলেন কেন?" এ প্রশ্নের উত্তরে অভ্রদীপ জানান : "বাচ্চাদের কাছে কার্টুন বা এনিমেশনের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাছাড়া আমি চাইনি কোনো শিশু শিল্পীকে দিয়ে এই ধরনের অভিনয় করিয়ে তার মনকে আতঙ্কগ্রস্ত করতে। তাই আমি মিলির মতো একটা এনিমেশন চরিত্র তৈরী করেছি। " জলপাইগুড়ি জেলাশাসক অভিশেখ কুমার তেওয়ারির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমরা চেয়েছি শিশুদের যৌন নির্যাতনের মতো সামাজিক সমস্যা কমাতে। কিন্তু এরজন্য শিশু সহ অভিভাবকদের মধ্যেও সচেতনতা প্রয়োজন। তাই চাইল্ড এবিউস ও তার প্রতিকার সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি নিয়ে এই ছবি আমরা আমাদের সাইটে আপলোড করে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করব" বিশেষজ্ঞদের মতে আজকের সময়ে দাঁড়িয়ে যখন দেশ জুড়ে হাজার হাজার শিশু যৌন নির্যাতনের শিকার, তখন এই ছোট্ট ছবিটি গাইডলাইনের মত অনেক মানুষকে সমাধানের পথ দেখাতে পারে।

```