Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ফের জঙ্গি সন্দেহে আটক যুবক! সম্প্রতি ধৃত এক জঙ্গির ঘনিষ্ঠ তিনি

দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি যোগে শিরোনামে এল মুর্শিদাবাদের জলঙ্গি! বিএসএফ সূত্রের খবর, আজ, শুক্রবার সন্ধ্যায় জলঙ্গির নওদাপাড়া এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় জঙ্গি সন্দেহে আটক করা হয় শামিম আনসারি নামের এক যুবককে। স্

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ফের জঙ্গি সন্দেহে আটক যুবক! সম্প্রতি ধৃত এক জঙ্গির ঘনিষ্ঠ তিনি

শেষ আপডেট: 25 September 2020 17:04

দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি যোগে শিরোনামে এল মুর্শিদাবাদের জলঙ্গি! বিএসএফ সূত্রের খবর, আজ, শুক্রবার সন্ধ্যায় জলঙ্গির নওদাপাড়া এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হওয়ায় জঙ্গি সন্দেহে আটক করা হয় শামিম আনসারি নামের এক যুবককে। স্থানীয় সূত্রের খবর, আটক হওয়া ওই যুবক শামিম কেরালায় রাজমিস্ত্রি কাজে নিযুক্ত ছিলেন দু'বছর ধরে। গত এক বছর ধরে তিনি জলঙ্গিতেই তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন। এলাকাতেই রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। সাধারণ ভাবে তাঁকে দেখে কোনও দিনই কিছু সন্দেহ হয়নি প্রতিবেশীদের। প্রসঙ্গত, দিন কয়েক আগে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জন জঙ্গিকে মুর্শিদাবাদের ডোমকলের জলঙ্গি-সংলগ্ন বিভিন্ন জায়গা থেকেই গ্রেফতার করে নিয়ে যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তার পরেই ফের আজ এই ঘটনা ঘটল ওই একই এলাকায়। বিএসএফ সূত্রে এও জানা গেছে, আটক হওয়া এই শামিম ডোমকলের আল মামুনের ঘনিষ্ঠ ছিল। সম্প্রতি আল-কায়দা জঙ্গি হিসেবে গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে মামুন একজন। শামিমের স্ত্রী চাঁদতারা অভিযোগ, তাঁর স্বামীকে আচমকা এসে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কারা ধরে নিয়ে যাচ্ছে তা তিনি বুঝতে পারেননি। কোনও তল্লাশি বা প্রশ্ন কিছুই করা হয়নি বলে দাবি তাঁর। তাঁর প্রশ্ন, ঠিক কোন অপরাধে শামিমকে ধরা হল তা তাঁদের বলা হয়নি কেন। শামিমের মা মাগফোরা বেওয়ার অভিযোগ, পুলিশ এসে নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি তাঁর ছেলের।

```