Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধীরকে রাহুল: ‘বামেদের সঙ্গে জোট আজই ঘোষণা করে দিন’

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে কৃষকদের আন্দোলনের পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে অভিযান করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। এদিন সেই অভিযানের ফাঁকেই দুজনের কথা হল বাংলা

অধীরকে রাহুল: ‘বামেদের সঙ্গে জোট আজই ঘোষণা করে দিন’

শেষ আপডেট: 23 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে কৃষকদের আন্দোলনের পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে অভিযান করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। এদিন সেই অভিযানের ফাঁকেই দুজনের কথা হল বাংলায় একুশের নির্বাচনের জোট নিয়ে। জানা গিয়েছে, ওই অভিযানের শেষে অধীর চৌধুরীর সঙ্গে কথোপকথনে বাংলার ভোটের প্রসঙ্গ তোলেন রাহুল। অধীরবাবু বলেন, সবই তো হল। কিন্তু বামেদের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসি-র তরফে সবুজ সংকেত না দিলে তো এক তরফা ভাবে আমি ঘোষণা করতে পারি না। শুনে রাহুল বলেন, এটা তো ভুল হয়েছে। আমি দেখছি। দুজনের এই কথাবার্তার কিছুক্ষণ পরই দুপুরে কংগ্রেস হাইকম্যান্ডের ফোন আসে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে। তাঁকে বলা হয়, আজই বামেদের সঙ্গে জোটের কথা ঘোষণা করে দিন। তাই করেন অধীরবাবু। প্রথমে টুইট করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আগামী ভোটের জন্য আজ কংগ্রেস হাইকমান্ড আনুষ্ঠানিক ভাবে বাম দলগুলির সঙ্গে জোটে সম্মতি দিয়েছে।” পাঁচ বছর আগে ২০১৬ সালেও বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট হয়েছিল। সেই নীতিগত সিদ্ধান্তে পৌঁছোতে দুই শিবিরকেই অভ্যন্তরীণ অনেক বাধা অতিক্রম করতে হয়। কারণ, দীর্ঘ চার দশক ধরে পরস্পরের সঙ্গে লড়াই করা দুই দলের জোট বাঁধতে গেলে মানসিক বাধা দূর করা সব থেকে বড় বিষয় ছিল। তবে সেবার নামে জোট হলেও, অনেকের মতে কিছু বামনেতার কাজকর্মে তা পূর্ণতা পায়নি। যেমন, শুরুতে কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে বক্তৃতা দিতে রাজি ছিলেন না কেউ। সিঙ্গুরের সভায় অধীর চৌধুরী যখন বক্তৃতা দিচ্ছেন, তখন দূরে চায়ের দোকানে বসে অপেক্ষা করছিলেন সীতারাম ইয়েচুরি। অধীর নেমে গেলে তার পর তিনি মঞ্চে উঠবেন। আবার বিমান বসুর মতো নেতারা বলেছিলেন, জোট হয়েছে না ঘোঁট! শেষে যখন বামেরা বাস্তবতা বুঝতে পারে, তখন পার্ক সার্কার্স ময়দানে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য যৌথ সভা করেছিলেন। তবে অনেকের মতে, ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। ভুলে ভরা সেই জোট অবশ্য শেষমেশ ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। জিতেছিল ৭৭ টি আসনে। তার পর তাঁদের অনেকেই হাত কামড়াতে কামড়াতে বলেছিলেন, ইশ জোটটা যদি আরও ভাল করে হত!

```