Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আনিসের দাদা পরাজিত, সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েতে

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভাইয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজনীতিতে নেমেছিলেন সামসুদ্দিন খান। নামটা বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে একেবারেই পরিচিত নয়। তবে ভাইয়ের নাম যদি বলা হয়, তাহলেই একঝটকায় চিনে ফেলবেন এই তরুণকে। এই সামসুদ্দিন খান প্রয়াত ছাত্রনেত

আনিসের দাদা পরাজিত, সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েতে

শেষ আপডেট: 11 July 2023 18:17

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভাইয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজনীতিতে নেমেছিলেন সামসুদ্দিন খান। নামটা বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে একেবারেই পরিচিত নয়। তবে ভাইয়ের নাম যদি বলা হয়, তাহলেই একঝটকায় চিনে ফেলবেন এই তরুণকে। এই সামসুদ্দিন খান প্রয়াত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) দাদা। তাঁকেই এবারের পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছিল সিপিএম (CPIM)। ভেবেছিলেন, শক্তিশালী তৃণমূলকে হারিয়ে জয়লাভ করবেন। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন সফল হল না। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের (PANCHAYAT ELECTION 2023) ফলপ্রকাশের পর দেখা গেল পরাজিত হয়েছেন তিনি।

হাওড়ার আমতা এলাকার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়েছিল গতবছরের ফেব্রুয়ারিতে। মাঝে একটা বছর কেটে গিয়েছে, কিন্তু সঠিক বিচার এখনও মেলেনি। সেই নিয়ে চাপা একটা ক্ষোভ ছিলই আনিসের পরিবারে। এই আবহেই তাঁর দাদা সামসুদ্দিন খানকে আমতা দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে প্রার্থী করে সিপিএম। এরপর তাঁর সমর্থনে দেওয়াল লিখতে দেখা যায় আনিসের বাবা সালেম খানকেও। তাঁরা বলেছিলেন, ভাই আনিসের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতেই দাদা ভোটের ময়দানে নেমেছেন।

তবে শেষ অবধি তা হল না। স্বপ্ন পূরণের প্রথম ধাপেই আটকে গেলেন সামসুদ্দিন। পঞ্চায়েত ভোটে পরাজিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে। যদিও ভোটের ফলপ্রকাশের পর এখনও অবধি প্রকাশ্যে কোথাও মুখ খুলতে দেখা যায়নি আনিসের পরিবারের কাউকে। এই ঘটনায় তৃণমূলের দেদার ছাপ্পা ভোটের দিকেই আঙুল তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। ঠিকঠাক ভোট হয়নি বলেই জানিয়েছেন তাঁরা। এদিকে আনিস খানের মামা সিপিএম প্রার্থী সাবির খানও আমতার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

বিধানসভা ভোটের তুলনায় বাম-কংগ্রেস জোটের আসন বেড়েছে পঞ্চায়েতে, উজ্জীবিত সিপিএম


```