Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

টিআই প্যারেডে গিয়ে আনিসের বাবা বললেন, এখানে খুনি নেই

দ্য ওয়াল ব্যুরো: প্রথম থেকেই ছেলের খুনে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন আনিস খানের (Anis Khan) পরিবার। যদিও গতকাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলার তদন্তে সিটকে সহযোগিতা করার কথা বলার পর, কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আনি

টিআই প্যারেডে গিয়ে আনিসের বাবা বললেন, এখানে খুনি নেই

শেষ আপডেট: 25 February 2022 15:43

দ্য ওয়াল ব্যুরো: প্রথম থেকেই ছেলের খুনে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিলেন আনিস খানের (Anis Khan) পরিবার। যদিও গতকাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই মামলার তদন্তে সিটকে সহযোগিতা করার কথা বলার পর, কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আনিসের বাবা-দাদারা। বৃহস্পতিবার রাতেই সিটের (SIT) কাছে জবানবন্দি রেকর্ড করান আনিসের বাবা। আর শুক্রবারই তাঁদের যাওয়ার কথা ছিল উলুবেড়িয়া কোর্টে টিআই (TI Parade) প্যারেডের জন্য। এদিন সকালে প্ৰথমে টিআই প্যারেডে যেতে রাজি না থাকলেও পরে উকিলের সঙ্গে কোর্টে পৌঁছান আনিস খানের বাবা। সেখানে এই হত্যাকাণ্ডে গ্রেফতার করা দুই পুলিশ কর্মীকে শনাক্ত করার কথা। কিন্তু, এদিন আনিস খানের বাবার দাবি, যাকে শনাক্ত করার কথা সে উপস্থিত ছিল না সেখানে। আরও পড়ুনঃ আনিসের দাদার সঙ্গে শুভেন্দুর কথা, সিবিআইয়ের জন্য সুপ্রিম কোর্টের পথে পরিবার পাশাপাশি, সমান্তরালভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে সিট। এদিন ফের ভবানীভবনে আমতা থানার পূর্বতন ওসি দেবব্রত চক্রবর্তী সহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তদন্তে উঠে এসে আরও এক তথ্য। ঘটনার রাতে ওই সময়ে এলাকারই এক টোটো চালক উপস্থিত ছিলেন! কিন্তু সে কেন সেখানে ছিল, তা খতিয়ে দেখার জন্যই জিজ্ঞাসাবাদ করা হয়।

```