Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Anis Khan Death: আনিসকে খুন করেছে পুলিশ, আদালতে সওয়াল বিকাশের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের শুরু হল আনিস খান মৃত্যু (Anis Khan Death) মামলার শুনানি। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এদিন সওয়াল করেন আনিসের পরিবার নিযুক্ত আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এদিন

Anis Khan Death: আনিসকে খুন করেছে পুলিশ, আদালতে সওয়াল বিকাশের

শেষ আপডেট: 12 May 2022 13:13

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের শুরু হল আনিস খান মৃত্যু (Anis Khan Death) মামলার শুনানি। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এদিন সওয়াল করেন আনিসের পরিবার নিযুক্ত আইনজীবী বিকাশ ভট্টাচার্য।

এদিন ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরে বিকাশ ভট্টাচার্য বলেন, এই নথির ছত্রে ছত্রে আনিসের দেহে আঘাতের চিহ্ন থাকার কথা বলা হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, মৃত্যুর আগে তাঁর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে।

বিকাশের অভিযোগ, পুলিশকর্মীদের বাঁচানোর জন্যই সিট সাজানো তদন্ত চালাচ্ছে। প্রসঙ্গত, ওই মামলায় আনিসের পরিবার সিবিআই তদন্ত দাবি করেছে।

বিকাশ ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে আরও দাবি করেন, আনিস মারা যাওয়ার আগেই তাঁর দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। যেগুলি ময়নাতদন্তকারীদের পর্যবেক্ষণে উঠে এসেছে। যা থেকে বোঝা যায় পুলিশ তাঁকে মেরে ওপর থেকে ফেলে দিয়েছে।

তাই উল্টো তত্ত্ব খাঁড়া করার চেষ্টা হচ্ছে যে আনিস খান হয়তো পাঁচিলের ওপর বসে ছিল। সেখান থেকে পড়ে গিয়েছে। সেই তত্ত্ব নিয়ে বিকাশের প্রশ্ন মাঝরাতে আনিস কেন ওখানে বসতে যাবে?

পুলিশ মাঝরাতে বাড়িতে এসে তাঁর বাবাকে ডেকে দরজা খুলিয়ে ওপরে গিয়ে মারধর করেছে। তারপর তাঁকে ফেলে দেয়। তাঁর আরও বক্তব্য, কেউ যদি স্বেচ্ছায় ঝাঁপ মারে তাহলে তার হাতে পায়ে আঘাত লাগার সম্ভবনা থাকে, এক্ষেত্রে সেই ধরনের আঘাত নেই। মাথায় আঘাত আছে।

এদিন আদালত জানতে চায়, পুলিশকর্মীরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। তারপর তারা কী দেখলেন? কী হল? সেগুলির তো কোথাও উল্লেখ নেই। বিচারপতি আরও জানতে চান, আনিসের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকত তাহলে তাঁকে ৪১ এ নোটিশ পাঠানো প্রয়োজন ছিল। সেটা হয়েছে কি? তাঁর বাড়িতে কোন সমস্যা ছিল কিনা সেটা কি তদন্ত করে দেখা হয়েছে ?

রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমরা চার্জশিট পেশের জন্য প্রস্তুত। দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির তত্ত্বাবধানের পর্যবেক্ষণে পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীনে পড়ে, তাই সিবিআই আধিকারিকদের দ্বারা পলিগ্রাফ পরীক্ষা হয়েছে বলে ধরে নেওয়া যায়। রাজ্যের তরফে আরও জানানো হয়,
পুলিশকর্মীদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।

তাজমহলের ২২ টি দরজা খোলা যাবে না, আবেদন নাকচ হাইকোর্টে


```