Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আনিস মৃত্যুর বিচার চেয়ে রাতভর অবস্থানে পড়ুয়ারা! বুধবারও মিছিলের ডাক শহরজুড়ে

দ্য ওয়াল ব্যুরো: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। মঙ্গলবার সারাদিন ছাত্র-যুবদের (Students) বিক্ষোভ মিছিলে কার্যত স্তব্ধ হয়েছিল কলকাতা (Kolkata)। বিক্ষোভ থামল না রাতেও। রাতভর শহরের তিন বড়

আনিস মৃত্যুর বিচার চেয়ে রাতভর অবস্থানে পড়ুয়ারা! বুধবারও মিছিলের ডাক শহরজুড়ে

শেষ আপডেট: 23 February 2022 04:18

দ্য ওয়াল ব্যুরো: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় বাংলা। মঙ্গলবার সারাদিন ছাত্র-যুবদের (Students) বিক্ষোভ মিছিলে কার্যত স্তব্ধ হয়েছিল কলকাতা (Kolkata)। বিক্ষোভ থামল না রাতেও। রাতভর শহরের তিন বড় বিশ্ববিদ্যালয়ে (Universities) চলল ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। আনিস মৃত্যুর বিচারের দাবি করে সারারাত ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঠায় বসে রইলেন আন্দোলনকারীরা। রাশিয়ার সঙ্গে কেনাবেচা বন্ধ করল আমেরিকা, পশ্চিমের বাজারে আপাতত পুতিনের ‘নো এন্ট্রি’ যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, তিন ক্যাম্পাসেই মঙ্গলবার রাতভর ছাত্রছাত্রীদের জমায়েত চলেছে। গতকাল ছাত্রযুবদের প্রতিবাদী মিছিল শিয়ালদহে দীর্ঘক্ষণ অবস্থানের পর ক্রমশ কলেজস্ট্রিটের দিকে এগোয়। সেখানে পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় কলেজস্ট্রিট চত্বরে। পুলিশের সেই বাধার বিরুদ্ধেও সরব হয়েছেন আন্দোলনকারীরা। এই প্রতিবাদী সুর শহরজুড়ে ধ্বনিত হবে বুধবারও। আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে এবং ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আক্রমণের বিরুদ্ধে আজ বুধবার গণজমায়েতের ডাক দিয়েছে যাদবপুর। অরবিন্দ ভবনের সামনে সকাল ১০টা নাগাদ সেই জমায়েত হবে। এরপর যাদবপুর থেকে মিছিল শুরু হবে দুপুর ২টোয়। আনিস মৃত্যুর প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছে ভাঙরেও। ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের তরফে বুধবার দুপুর ২টোয় ভাঙরের কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে ঘটকপুকুর চৌমাথা পর্যন্ত হবে সেই মিছিল। সকলকে যোগদানের আহ্বান জানানো হয়েছে এই মিছিলে। প্রসঙ্গত, নিহত ছাত্রনেতা আনিস খান আইএসএফের কর্মী ছিলেন। একসময় তিনি বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে বলে অভিযোগ। আততায়ীরা পুলিশের বেশে ছিল। এই ঘটনার তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```