Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আনিস খান মামলা: পরিবারকে কেন চার্জশিট দেওয়া হয়নি! এক সপ্তাহের মধ্যে কপি দেওয়ার নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মামলায় তদন্তকারী অফিসারদের দেওয়া চার্জশিটের (Chargesheet) কপি নেই মামলাকারীদের কাছে! বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেন মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যা শুনে কিছুটা বিস্মিত হন হাইক

আনিস খান মামলা: পরিবারকে কেন চার্জশিট দেওয়া হয়নি! এক সপ্তাহের মধ্যে কপি দেওয়ার নির্দেশ

শেষ আপডেট: 19 January 2023 07:38

দ্য ওয়াল ব্যুরো: আনিস খান (Anis Khan) মামলায় তদন্তকারী অফিসারদের দেওয়া চার্জশিটের (Chargesheet) কপি নেই মামলাকারীদের কাছে! বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করেন মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। যা শুনে কিছুটা বিস্মিত হন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি নির্দেশ দেন, আগামী এক সপ্তাহের (1 week) মধ্যে মামলাকারীকে যেন চার্জশিটের কপি দেওয়া হয়।

২০২২ সালে ফেব্রুয়ারি মাসে রাতে নিজের বাড়িতেই ছাদ থেকে পড়ে গিয়ে মারা যান ছাত্রনেতা আনিস খান। এই মৃত্যুতে পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। দাবি করেছিল, পুলিশই ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল আনিসকে। এই অভিযোগ তুলে মামলার তদন্তের ভার কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট মামলার তদন্তে রাজ্য পুলিশের সিটের উপরেই আস্থা রাখে।

সেই তদন্তের চার্জশিট জমা দেন তদন্তকারী অফিসাররা। চার্জশিটে সিটের তরফে দাবি করা হয়, খুন হয়নি আনিস খান। ছাদ থেকে নীচে পড়েই মৃত্যু হয়েছে ছাত্রনেতার। কিন্তু সিটের দাবি মানতে নারাজ আনিসের পরিবার। তারা এখনও সিবিআইয়ের মতো কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিতে অনড়। বৃহস্পতিবার সেই কথাই আদালতে উল্লেখ করে আইনজীবী বিকাশরঞ্জন জানান, তদন্ত ঠিকঠাক হয়নি।

এদিন আদালতে তিনি আরও অভিযোগ করেন, এই মামলার চার্জশিটের কপি রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি তাঁদের। তা শোনার পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, অ্যাডভোকেট জেনারেলের অফিস থেকে যেন চার্জশিটের কপি এক সপ্তাহের মধ্যে আনিস খানের পরিবারকে দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে।

অনুব্রত জেলেই থাকবেন, নির্দেশ আদালতের! কেস ডায়েরি জমা দিল সিবিআই, কী আছে তাতে


```