Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনিল অম্বানি তো কাগজের প্লেনও বানাতে পারেন না, রাফায়েল নিয়ে কটাক্ষ রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার প্রশংসা করেন বটে, কিন্তু যে কথাটি কাউকে বলেন না, তা হল, বায়ুসেনার পকেট কেটেই তিনি ‘বন্ধু’ অনিল অম্বানিকে ৩০ হাজার কোটি টাকা দান করেছেন। মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরের জনসভায় একথা বললেন

অনিল অম্বানি তো কাগজের প্লেনও বানাতে পারেন না, রাফায়েল নিয়ে কটাক্ষ রাহুলের

শেষ আপডেট: 12 March 2019 14:30

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার প্রশংসা করেন বটে, কিন্তু যে কথাটি কাউকে বলেন না, তা হল, বায়ুসেনার পকেট কেটেই তিনি ‘বন্ধু’ অনিল অম্বানিকে ৩০ হাজার কোটি টাকা দান করেছেন। মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরের জনসভায় একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন আমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। তার পরে ওই জনসভা হয়। রাহুলের পুরো ভাষণ জুড়ে ছিল রাফায়েল প্রসঙ্গ। মোদীর বিরুদ্ধে রাহুলের অভিযোগ, তিনি ফ্রান্স থেকে ৩৬ টি রাফায়েল জেট কেনার জন্য যে চুক্তি করেছেন, তাতে স্বচ্ছতার অভাব আছে। ওই চুক্তিতে শিল্পপতি অনিল অম্বানি বেআইনিভাবে লাভবান হয়েছেন। কংগ্রেস সভাপতির দাবি, রাফায়েল চুক্তিতে অনিল অম্বানিকে ফ্রান্সের দাসো কোম্পানির অফসেট পার্টনার করা হয়েছে বটে কিন্তু তিনি জীবনে কখনও প্লেন বানাননি। তাঁর কথায়, আমি গ্যারান্টি দিতে পারি, অনিল অম্বানি একটা কাগজের প্লেনও বানাতে পারবেন না। রাহুলের বক্তব্য, প্রধানমন্ত্রী যখন ফ্রান্সে রাফায়েল চুক্তি করতে গিয়েছিলেন, তাঁর সঙ্গীদের মধ্যে ছিলেন অনিল অম্বানি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাদেঁ বলেছেন, মোদী নিজে তাঁকে অনুরোধ করেছিলেন যাতে রাফায়েলের কন্ট্রাক্ট অনিল অম্বানিকে দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, বেশি দামে রাফায়েল বিমান কেনা হয়েছে। তাতে লাভবান হয়েছেন অনিল অম্বানি। চুক্তি অনুযায়ী অনিলের কোম্পানি রিলায়েন্স ডিফেন্স দাসোর অফসেট পার্টনার। তাই ওই সংস্থা অনিলের কোম্পানিতে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। গত ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট রাফায়েল চুক্তিতে দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয়। কিন্তু বিরোধীদের বক্তব্য, সরকার আদালতের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে। অনিল অম্বানির সংস্থাকে কেন অফসেট পার্টনার করা হয়েছিল, তার কোনও কারণ দেখায়নি। রাফায়েল চুক্তি নিয়ে রায় পুনর্বিবেচনা করার জন্য ফের আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।

```