Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের মুখে বেঙ্গালুরুর সঙ্গে জুড়ল অন্ডাল বিমানবন্দর, রাজ্যে বাণিজ্য প্রসারের চেষ্টা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান:  দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুর সঙ্গে জুড়ল অন্ডাল বিমানবন্দর। ফলে রাজ্যের বাণিজ্যিক প্রসারে পশ্চিম বর্ধমানের গুরুত্ব বাড়াল। দেশের তিন শহরের সঙ্গে আগেই জুড়ে ছিল অন্ডাল, এবার বেঙ্গালুরুর সঙ্গ

ভোটের মুখে বেঙ্গালুরুর সঙ্গে জুড়ল অন্ডাল বিমানবন্দর, রাজ্যে বাণিজ্য প্রসারের চেষ্টা

শেষ আপডেট: 10 February 2021 14:22

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান:  দিল্লি, চেন্নাই, মুম্বাইয়ের পর এবার বেঙ্গালুরুর সঙ্গে জুড়ল অন্ডাল বিমানবন্দর। ফলে রাজ্যের বাণিজ্যিক প্রসারে পশ্চিম বর্ধমানের গুরুত্ব বাড়াল। দেশের তিন শহরের সঙ্গে আগেই জুড়ে ছিল অন্ডাল, এবার বেঙ্গালুরুর সঙ্গে জুড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের বাণিজ্যিক প্রসার ঘটবে বলে মনে করছে শিল্পমহল। ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ কমার্স এণ্ড এন্টারপ্রাইসের সচিব বন্দনা যাদব জানান, আগামী ২১ ফেরুয়ারি থেকে অন্ডালে বেঙ্গালুরু বিমান পরিষেবা চালু হবে। একই সঙ্গে বুধবার 'সাউথ বেঙ্গল বিজনেস কনক্লেভ এন্ড সিনার্জি সাউথ বেঙ্গল' নামে একটি বণিক সভার আয়োজন করে রাজ্য সরকার। ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সেখানে ছয় জেলার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেছেন। রাজ্যের শিল্প ও বাণিজ্যের সুবিধা-অসুবিধাগুলি অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন তাঁরা। এদিন  বাণিজ্য ও শিল্প দফতরের সচিবদের সঙ্গেও তাঁদের কথা হয়েছে। সচিব রাজীব সিনহাও এদিন উপস্থিত ছিলেন ওই বৈঠকে। বণিকমহলের সামনে তিনি রাজ্য সরকারের ''ওয়ান উইন্ডো'' প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, '' গত চারবছর আগে রাজ্য সরকার শিল্প ও বাণিজ্য প্রসারে একটি অন-লাইন প্রকল্প চালু করেছে। কিন্তু সেটি নিয়ে বণিকমহল থেকে নানান সমস্যার কথা উঠে এসছে। সফ্ট ওয়েরটি চারবছরের পুরোনা হওয়ায় সেখানে নথি জমা দিতে অসুবিধা হচ্ছে। তাই সমস্যা মেটাতে রাজ্য সরকার নতুনভাবে পোর্টালটি আপগ্রেড করার চেষ্টা করছে। তবে জমির অধিগ্রহণের পলিসি নিয়ে কোনও অসুবিধার কথা বণিকমহল থেকে উঠে আসেনি। কিন্তু অন্যান্য অসুবিধার কথা ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি, আশা করছি দ্রুত তাদের সমস্যা মিটবে।'' এদিকে রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বণিকমহল। তাদের বক্তব্য, ''সরকার বদলায়, সচিবরা বদল হননা। কাজগুলি কিন্তু সচিবরাই করেন। তাই তাঁদের ওপর ভরসা রেখে আমরা আজকে এই বৈঠক থেকে আশা নিয়ে যাচ্ছি। আগামী দিনে সমস্যা নিশ্চয়ই মিটবে। '' তবে জমি নিয়ে নয়, বেশির বণিকপ্রতিনিধিরা আজ শিল্প ক্ষেত্রে বিদ্যুৎ বন্টন নিয়ে অভিযোগ তুলেছেন। পূর্ব বর্ধমানের রাইস মিল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার সাহা জানিয়েছেন, '' রাজ্যে বিদ্যুতের অভাব নেই। তবে বিদ্যুৎ বন্টনের অভাব রয়েছে। অঞ্চলগুলিতে কারখানা বাড়তেই লোডশেডিং ভোগান্তি পড়তে হয়।'' অন্যদিকে বাঁকুড়া চেম্বার্সের প্রতিনিধি প্রবীর সরকার জানিয়েছেন, ''জেলাতে ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য হয়রানির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। পঞ্চায়েত সেখানে ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য 'ডেভলপমেন্ট ফি' নাম করে টাকা নিচ্ছে। তা নিয়েই সমস্যা পরতে হচ্ছে বাঁকুড়া ব্যবসায়ীদের। তা বন্ধ করা জন্য সরকারের কাছে দাবি রেখেছি। তবে এতকিছুর পরও তৃণমূল সরকারের ওপর আস্থা হারাতে দেখা যায়নি বণিকমহলের প্রতিনিধিদের। আজকের সভায় ডাব্লুউবিআইডিসি'র চেয়ারম্যান দক্ষিণবঙ্গে দেওচা পাছামিতে রাজ্য সরকার নতুন কয়লা খনির কাজ শুরুর কথাও ঘোষণা করেছেন। এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে যে সমস্যা রয়েছে, তা অচিরে দূর হবে বলেও আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে আগামী ২৩ সালে এই খনির উৎপাদন শুরু হবে বলেও জানান। তবে ভোটের আগে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে এই বিশেষ বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত দশ বছরে বড় কোনও শিল্প সংস্থা রাজ্য বিনিয়গ করেনি। তবে কয়েকদিন আগে টাটাদের কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে রাজ্য। তাই সেদিকে তাকিয়ে বণিকদের সঙ্গে এই বৈঠকে রাজ্যের বাণিজ্য ও ব্যবসায়ীক সমস্যাগুলি উঠে এল। এক্ষেত্রে রাজ্য সরকারের বাণিজ্যিক রূপরেখা তৈরি করতে সুবিধা হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।    

```