
শেষ আপডেট: 8 July 2023 06:27
দ্য ওয়াল ব্যুরো: স্কুল জীবনের সেরা স্মৃতি কোনটা এই প্রশ্ন করলে অনেকেই বলবেন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার স্মৃতির কথা। বিশেষত, সামার ক্যাম্প (anand mahindra tent tweet)। স্মৃতিমেদুর আনন্দ মাহিন্দ্রা (anand mahindra), তাঁবুর ছবি দিয়ে স্কুলের ক্যাম্পের কথা মনে করালেন টুইটারে। শীতকালীন যে ক্যাম্পগুলিতে নিয়ে যাওয়া হতো স্কুল থেকে, সেখানে কয়েকটা দিন অভিভাবক ছাড়া বন্ধুদের সঙ্গে একই তাঁবুতে কাটানোর মজাই যেন অন্যরকম ছিল।

সাধারণ মানুষ থেকে শিল্পপতি, স্কুল জীবনের কথা মনে পড়লে সকলেই বেশ স্মৃতিমেদুর হয়ে পড়েন। এই তালিকায় ব্যতিক্রম নন আনন্দ মাহিন্দ্রাও।
আর এই ভিডিওর ক্যাপশনেই তিনি নিজের ছাত্র জীবনের স্মৃতিচারণ করেছেন।
https://twitter.com/anandmahindra/status/1677202099413880832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677202099413880832%7Ctwgr%5Efd72e87b1e933649ad38e445ec1bf7c0eda13615%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2F
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক যুবক ফাঁকা মাঠে নদীর পাশে একটি তাঁবুকে ব্লোয়ার দিয়ে ফুলিয়ে সেই তাঁবুর মধ্যে তিনি নিজেই ঢুকে পড়লেন। এই ভিডিও দেখেই আনন্দ মাহিন্দ্রার মনে পড়েছে উটিতে কাটানো তাঁর স্কুল জীবনের ক্যাম্পের কথা। এই রকম তাঁবু তৈরি করে বর্ষাকালে তার ভিতর থেকে বৃষ্টির শব্দ শুনতেন তিনি, স্মৃতিমেদুর আনন্দ জানিয়েছেন এই টুইটে।

শিল্পপতির এই টুইট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরাও। অনেকেই বলছেন শিল্পপতির অনুপ্রেরণায় এই ধরনের সহজে ব্যবহার করা যায় এমন তাঁবু তাঁরাও তৈরি করে আরও একবার ফিরে যাবেন ছোটবেলায়। পাশাপাশি, স্কুল জীবনের ক্যাম্পের কথাও মনে করে নস্টালজিয়ায় ভেসেছেন কেউ কেউ।
প্রসঙ্গত, আনন্দ মাহিন্দ্রার টুইট মানেই সেখানে সাধারণের মধ্যেও অসাধারণ কিছুকে খোঁজার চেষ্টা থাকে। আর সেই টুইট মন ছুঁয়ে যায় নেটিজেনদের। কয়েক দিন আগে মুম্বইয়ের এক দম্পতি 'মঞ্জিল' ছবির অমিতাভ-মৌসুমীর সেই বিখ্যাত গান 'রিমঝিম গিরে সাওন' নতুন ভাবে ফিরিয়ে এনেছিলেন রিল ভিডিওর মাধ্যমে। সেই ভিডিও টুইট করেন আনন্দ মাহিন্দ্রা। একই ভাবে সেই ভিডিওটিও মন ছুঁয়েছিল নেটিজেনদের।
কলকাতায় উধাও বাস-অটো, মেট্রো-ট্রেনেও ভিড় নেই! পঞ্চায়েত ভোটে শহরে ছুটির মেজাজ