Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

দিব্যি চলছিল ফুটবল ম্যাচ, আচমকা তেড়েফুঁড়ে ঢুকে পড়ল ষাঁড়! তার পর... দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মাঠ জুড়ে চলছে টানটান ফুটবল প্রতিযোগিতা। উত্তেজনা তুঙ্গে। মাঝপথে আচমকাই মাঠ ছেড়ে দৌড় লাগালেন ফুটবলাররা! চার দিকে হইহই! একটু পরেই বোঝা গেল, মাঠে প্রবেশ করেছে নতুন এক খেলোয়াড়। তাকে দেখেই মাঠ ছেড়ে দুদ্দাড়িয়ে পালাচ্ছেন সক

দিব্যি চলছিল ফুটবল ম্যাচ, আচমকা তেড়েফুঁড়ে ঢুকে পড়ল ষাঁড়! তার পর... দেখুন ভিডিও

শেষ আপডেট: 23 September 2019 14:18

দ্য ওয়াল ব্যুরো: মাঠ জুড়ে চলছে টানটান ফুটবল প্রতিযোগিতা। উত্তেজনা তুঙ্গে। মাঝপথে আচমকাই মাঠ ছেড়ে দৌড় লাগালেন ফুটবলাররা! চার দিকে হইহই! একটু পরেই বোঝা গেল, মাঠে প্রবেশ করেছে নতুন এক খেলোয়াড়। তাকে দেখেই মাঠ ছেড়ে দুদ্দাড়িয়ে পালাচ্ছেন সকলে। হবে না-ই বা কেন, এ যে যেমন-তেমন খেলোয়াড় নয়! আস্ত একটা খ্যাপা ষাঁড়! তাকে সামলাতে চরম বেগ পেতে হল রেফারি-সহ দু'দলের খেলোয়াড়কে। তবে দর্শকদের উৎসাহ কিন্তু ভাটা পড়ল না। তারা দিব্যি মজা নিল গোটা পর্বের। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/TheWallNews/videos/373834250226768/ রবিবার রাতে খড়্গপুরের তালবাগিচার মাঠে  গৌতম চৌবে মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট চলছিল। হঠাৎই মাঠের ভিতরে ঢুকে পড়ে একটি খ্যাপা ষাঁড়। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ষাঁড়ের দৌড় দেখে তখন আতঙ্কিত ফুটবলাররা! আর সে সময় গোটা গ্যালারি থেকে পড়ল শুধুই হাততালি। তালবাগিচার মাঠের সেই ষাঁড়ের দৌড় এখন নেট-দুনিয়ায় রীতিমত ভাইরাল। অবশেষে প্রায় ১০ মিনিট পরে গ্যালারির একটা অংশ ফাঁকা করে মাঠের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই খেলোয়াড় ষাঁড়কে।

পড়তে ভুলবেন না…


```