
শেষ আপডেট: 19 January 2023 05:59
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted Death) হল এক জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
কী ঘটেছিল?
জানা গেছে, স্টেশনের (New Jalpaiguri) ট্রেলারে থাকা ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে গিয়েই বিপত্তি ঘটে। ওই ট্যাঙ্কটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। সকাল ন'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেইসময় ওভারহেড তার স্পর্শ করে ফেলেন ওই জওয়ান। এই ঘটনায় আরও ৫-৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে খবর।
আহতদের উদ্ধার করে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জওয়ানের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও আধিকারিকরা। গোটা স্টেশন চত্বরে পুলিশ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বৃষ্টির পূর্বাভাস ২ জেলায়, আগামী সপ্তাহেই শীত বিদায়! কী বলছে হাওয়া অফিস