Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উপকূলরক্ষী বাহিনীর নতুন জাহাজ অমৃত কাউর

দ্য ওয়াল ব্যুরো: এরাজ্যে উপকূলরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করতে যুক্ত করা হল ‘অমৃত কাউর’ নামে একটি জাহাজ। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই জাহাজটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাহাজটি দ্রুত গতিসম্

উপকূলরক্ষী বাহিনীর নতুন জাহাজ অমৃত কাউর

শেষ আপডেট: 16 January 2020 14:58

দ্য ওয়াল ব্যুরো: এরাজ্যে উপকূলরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করতে যুক্ত করা হল ‘অমৃত কাউর’ নামে একটি জাহাজ। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় উপকূলরক্ষী বাহিনীর প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এই জাহাজটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাহাজটি দ্রুত গতিসম্পন্ন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ ও উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে উন্নত মানের এই জাহাজটি উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। গত ১২ জানুয়ারি ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার এই জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপর বৃহস্পতিবার এটি যুক্ত করা হল উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে। পঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী রাজকুমারী অমৃত কাউরের নামেই এই জাহাজটির নামকরণ করা হয়েছে এই অত্যাধুনিক জাহাজটির। জাহাটি ৪৯ মিটার লম্বা, ৩০৮ টন পণ্য পরিবহণের ক্ষমতা এর রয়েছে। এই জাহাজটি পাওয়ায় উপকূলে নজরদারি করা ও উপকূল রক্ষার ব্যাপারে সুবিধা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। উপকূলরক্ষী বাহিনীর কমান্ডার (পশ্চিমবঙ্গ) এসআর দাস জানিয়েছেন, এই জাহাটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। জাহাজটির অটোমেশনও অত্যাধুনিক। সেন্সর অনেক বেশি উন্নত মানের, যোগাযোগ পদ্ধতিও যথেষ্ট উন্নত। জাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার বা ৩৮ নটিক্যাল মাইল। কোনও প্রয়োজনে জাহাজটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে বলেও তিনি দাবি করেছেন। সুন্দরবন উপকূলে অনেক সময়ই প্রতিবেশী দেশের জলদস্যুরা হানা দেয়, নিয়ে যায় মাছ ধরার ট্রেলার। এই ধরনের ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়েন মৎস্যজীবীরা। নতুন জাহাজ যুক্ত হওয়ায় তাঁরাও কিছুটা মনোবল পাবেন।

```