Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উলুবেড়িয়ার শুভ্রনীলের মাউথ অর্গান শুনে মুগ্ধ বিগ বি! টুইট করলেন 'অদ্ভুত' প্রতিভার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন না সত্যি, এখনও বুঝতে পারছে না ১৭ বছরের শুভ্রনীল। উলুবেড়িয়ার নতিবপুরের বাসিন্দা এই কিশোর এত দিন টিভির পর্দাতেই দেখেছে প্রিয় নায়ককে। মুগ্ধ হয়েছে অভিনয়ে। কিন্তু এবার খোদ সেই নায়কই মুগ্ধ শুভ্রনীলের প্রতিভায়! যে সে কেউ ন

উলুবেড়িয়ার শুভ্রনীলের মাউথ অর্গান শুনে মুগ্ধ বিগ বি! টুইট করলেন 'অদ্ভুত' প্রতিভার ভিডিও

শেষ আপডেট: 29 July 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন না সত্যি, এখনও বুঝতে পারছে না ১৭ বছরের শুভ্রনীল। উলুবেড়িয়ার নতিবপুরের বাসিন্দা এই কিশোর এত দিন টিভির পর্দাতেই দেখেছে প্রিয় নায়ককে। মুগ্ধ হয়েছে অভিনয়ে। কিন্তু এবার খোদ সেই নায়কই মুগ্ধ শুভ্রনীলের প্রতিভায়! যে সে কেউ নন, তিনি বলিউডের শাহেনশা, অমিতাভ বচ্চন! শুভ্রনীলের বাজানো মাউথ অর্গানের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। লিখেছেন, অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত! এ যেন প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া। নানারকম বাদ্যযন্ত্র বাজাতে বরাবরই ভালবাসে শুভ্রনীল। ৫ বছর বয়স থেকে শিক্ষক দেবকুমার দে-র কাছে মাউথ অর্গান শেখে সে। শিক্ষকও গর্বিত তাকে নিয়ে। তাঁর কথায়, "কোনও নোটেশন কখনও একবারের বেশি দু'বার শেখাতে হয় না শুভ্রকে।" সেই শুভ্রই দিন কয়েক আগে মাউথ অর্গানে একটি ধ্রুপদী সুর বাজিয়ে ইউটিউবে পোস্ট করে। সেটিই কোনও ভাবে নজরে আসে অমিতাভ বচ্চনের। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন। নিসঙ্গতা ও একাকীত্ব গ্রাস করছে তাঁকে, একথা নিজেই জানিয়েছেন টুইট করে। এই সময়েই তাঁর সঙ্গী বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সেখানেই শুভ্রনীলের মাউথ অর্গান শুনেছেন তিনি, মুগ্ধ হয়েছেন। সেই মুগ্ধতাই প্রকাশ করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। লিখেছেন, "মাউথ অর্গানে এমনটা আগে কখনও শুনিনি। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত!" দেখুন সেই টুইট। https://twitter.com/SrBachchan/status/1287781755622002711 বিগ বি-র করা এই টুইটটি মঙ্গলবার চোখে পড়ে শুভ্রনীলের। প্রথমটায় বিশ্বাস হয়নি, তারপরেই ভাল করে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যায় সে! আনন্দে রীতিমতো আত্মহারা সে। "এত বড় এক জন মানুষের ভাল লেগেছে, এটা ভাবতে পারছি না। খুব ভাল লাগছে।" ছোটবেলা থেকেই মাউথ অর্গানই ধ্যানজ্ঞান শুভ্রনীলের। অসংখ্য অনুষ্ঠান, প্রতিযোগিতায় প্রশংসা পেয়েছে বরাবরই। তাই বলে এমন স্বীকৃতি মিলবে, ভাবতে পারেনি কখনও। শুভ্রর বাবা সুবীর সরকার বলছেন, "ছেলেকে কেবল বলেছি, ভাল কাজ করো। খ্যাতি আপনি আসবে। তাই হল। খুব ভাল লাগছে আজ বাবা হিসেবে। ও আরও বড় হোক।"

```