Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Amit Shah: অমিত দাওয়াইয়ে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা, শর্টকাট ছাড়ার বার্তা শাহের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাজারহাটের হোটেলে বাংলা বিজেপি (Bengal BJP) নেতাদের যে দাওয়াই দিয়েছেন অমিত শাহ (Amit Shah), তাতে আবার নতুন করে নেতৃত্ব বদলের জল্পনা উস্কে গিয়েছে। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ (Amit Shah) যা বলেছেন তার নির্যাস হল

Amit Shah: অমিত দাওয়াইয়ে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা, শর্টকাট ছাড়ার বার্তা শাহের

শেষ আপডেট: 7 May 2022 06:41

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাজারহাটের হোটেলে বাংলা বিজেপি (Bengal BJP) নেতাদের যে দাওয়াই দিয়েছেন অমিত শাহ (Amit Shah), তাতে আবার নতুন করে নেতৃত্ব বদলের জল্পনা উস্কে গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, অমিত শাহ (Amit Shah) যা বলেছেন তার নির্যাস হল এই যে, নবান্ন দখলে কোনও শর্টকাট রাস্তা নেই। রাস্তার আন্দোলনে লেগে থাকলে তবেই ফল মিলবে। এ ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাছোরবান্দা আন্দোলনের উদাহরণও শাহ দিয়েছেন বলে খবর।

এখান থেকেই রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তৈরি হয়েছে, বাংলায় পার্টিকে আন্দোলনমুখী করতে গেলে যে নেতৃত্ব দরকার তা বর্তমানে নেই বলেই মত বিজেপির অনেকের। যাঁরা রয়েছেন তাঁরা কেবল নির্দিষ্ট বৃত্তেই নড়াচড়া করেন। এমনকি এই নেতাদের কারও ‘প্যান বেঙ্গল’ পরিচিতিও নেই।

পর্যবেক্ষকদের অনেকের মতে, দিলীপ ঘোষকে যখন বিজেপি রাজ্য সভাপতি করেছিল তখনও তাঁকে কেউ চিনত না। কিন্তু ক্রমে দলকে আন্দোলনমুখী চেহারা দেওয়ার কারণেই দিলীপের পরিচিতি তৈরি হয়। কিন্তু এখন যাঁরা রয়েছেন তাঁদের সেই ভূমিকা গত আট-দশমাসে দেখা যায়নি।

তাই বিজেপির অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন, পার্টিকে আন্দোলনমুখী করার কথা বলতে চেয়ে আসলে নেতৃত্ব বদলের জল্পনাই উস্কে দিয়েছেন অমিত শাহ। তা ছড়া তিনি এও বলেছেন, দলের মধ্যে যা ক্ষোভ-বিক্ষোভ রয়েছে তা দ্রুত চিহ্নিত করতে হবে। যাঁদের ক্ষোভ রয়েছে তাঁদের দূরে ঠেলে দেওয়া যাবে না। বরং কথা বলেই তাঁদের ক্ষোভ প্রশমিত করার ভূমিকা নিতে হবে নেতৃত্বকে।

পর্যবেক্ষকদের মতে, শর্টকাট পথ ছাড়ার কথা বলতে চেয়ে শাহ বাংলার নেতাদের বুঝিয়ে দিতে চেয়েছেন, ৩৫৫, ৩৫৬-র স্বপ্ন যেন তাঁরা না দেখেন। নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পথে হাঁটবে না কেন্দ্র। যদিও বৃহস্পতিবার বনগাঁর বিএসএফ ক্যাম্পে যে কথা শাহ বলেছিলেন তাতেই আবার ৩৫৫-র জল্পনা তৈরি হয়েছিল। যার প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘মিস্টার অমিত শাহ, আগুন নিয়ে খেলবেন না।’

তবে অনেকের মতে, সরকারি মঞ্চে কথা বলা আর পার্টির ভিতরে নেতাদের বলার মধ্যে পার্থক্য রয়েছে। সরকারি মঞ্চ থেকে হয়তো মমতা সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চেয়েছিলেন শাহ। কিন্তু দলের নেতাদের বুঝিয়ে দিলেন, আন্দোলনের রাস্তা দিয়েই যেতে হবে নবান্নে। শর্টকাট নেই। কিন্তু সেই আন্দোলনের ব্যাটন কে নেবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন বঙ্গ বিজেপিতে।

অর্জুনের ময়নাতদন্ত হবে, গোপাল ডোমই উধাও, শেষে কালীঘাট থেকে তুলল পুলিশ  


```