Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিজেপি ক্ষমতায় এলেই সপ্তম বেতন কমিশন: নামখানায় অমিত শাহ লাইভ হাইলাইটস

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের আগে আজ গঙ্গাসাগরে পুজো দিয়ে পঞ্চম রথযাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নামখানায় অমিত শাহর বক্তৃতার হাইলাইটস- পরিবর্তন যাত্রার পঞ্চম দফা শুরু হচ্ছে। ২৯৪ টি বিধানসভা কেন্দ্র দিয়ে এ

বিজেপি ক্ষমতায় এলেই সপ্তম বেতন কমিশন: নামখানায় অমিত শাহ লাইভ হাইলাইটস

শেষ আপডেট: 18 February 2021 11:52

দ্য ওয়াল ব্যুরো: একুশের ভোটের আগে আজ গঙ্গাসাগরে পুজো দিয়ে পঞ্চম রথযাত্রার সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নামখানায় অমিত শাহর বক্তৃতার হাইলাইটস-
  • পরিবর্তন যাত্রার পঞ্চম দফা শুরু হচ্ছে। ২৯৪ টি বিধানসভা কেন্দ্র দিয়ে এই রথ যাবে।
  • এই পরিবর্তন যাত্রা নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে যাচ্ছে। প্রতিটা বিধানসভায় একটা করে সভা হবে।
  • এ বারের লড়াই হল আমাদের কর্মী আর তৃণমূলের সিন্ডিকেটের মধ্যে লড়াই।
  • এই সিন্ডিকেট আপনাদের টাকা খেয়ে নেয়, মোদীজি চাল পাঠান তা খেয়ে নেয়, আপনাদের ইট, বালি, সিমেন্ট কেড়ে নেয়।
  • এই সিন্ডিকেট রাজ খতম হওয়া চাই কি না?
  • শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বদলে বিজেপির সরকার আনা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য বাংলায় আর্থ সামাজিক পরিবর্তন ঘটানো।
  • এই পরিবর্তন শুধু ক্ষমতার বদল নয়, কৃষকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, মা বোনেদের সম্মান, গরিবের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য পরিবর্তন চাই।
  • বাংলায় এমন সরকার চাই, যে সরকার মোদীজির সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। বাংলার প্রকৃত উন্নয়ন যে সরকার ঘটাতে পারবে।
  • বাংলায় আর্থিক দুর্দশা এতোটাই যে সরকারি কর্মচারিরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাইনে পায় না।
  • এখানে পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করছেন। আদি গঙ্গায় নেমে পড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। কথা দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের বেতন বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেবে।
  • সরকারি চাকরিতে মেয়েদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেবে বিজেপি সরকার।
  • মৎস্যজীবীদের কল্যাণের জন্য প্রচুর প্রকল্প ঘোষণা করতে চাই। ৪ লক্ষ মৎস্যজীবীকে কৃষক সম্মানের মতো
  • মৎস্যজীবী সম্মান যোজনায় বছরে ৬ হাজার টাকা করে বিজেপি সরকার দেবে।
  • আমফানের টাকা যারা চুরি করেছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনাদের টাকা যারা খেয়েছে, তাদের জেলের হাওয়া খাওয়াব।
  • বাংলায় রাজনৈতিক সন্ত্রাসে বিজেপির ১৩০ জনের বেশি কর্মী খুন হয়েছেন। মমতা দিদি ভাবেন কাউকে মেরে দিলে বিজেপিকে বোধ হয় আটকে দেওয়া যাবে। মমতাদিদি শুনে রাখুন, তৃণমূলের গুণ্ডারা আমাদের যে কর্মীদের খুন করেছে তাদের বলিদান ব্যর্থ হবে না।
  • যে গুণ্ডারা মমতার আড়ালে লুকিয়ে রয়েছে, তাদের বলছি, যেখানে লোকানোর লুকিয়ে থাকো, আমি বলে দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে পাতাল থেকে খুঁজে বের করবে।
  • ভোটের দিন তৃণমূলের একটাও গুণ্ডা রাস্তায় দেখতে পাবেন না। নির্ভয়ে ভোট দেবেন।

```