Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'স্বাস্থ্যমন্ত্রী' মমতার আমলে কোভিড মৃত্যুর তথ্য গোপন! বড় অভিযোগ মালব্যের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে কোভিড পরিসংখ্যানে নয়ছয়ের বড়সড় অভিযোগ তুলল বিজেপি। এদিন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, বিপুল সংখ্যক কোভিড মৃত্যু গোপন করেছে পশ্চিমবঙ্গ স

'স্বাস্থ্যমন্ত্রী' মমতার আমলে কোভিড মৃত্যুর তথ্য গোপন! বড় অভিযোগ মালব্যের

শেষ আপডেট: 27 July 2021 11:34

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকারের বিরুদ্ধে কোভিড পরিসংখ্যানে নয়ছয়ের বড়সড় অভিযোগ তুলল বিজেপি। এদিন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, বিপুল সংখ্যক কোভিড মৃত্যু গোপন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সংস্থার তথ্যের সঙ্গে রাজ্যের তথ্যের অসঙ্গতি রয়েছে। অমিত মালব্য এদিন টুইটে লেখেন, কেন্দ্রীয় সংস্থা সিআরএসের (সেন্ট্রাল রেজিস্ট্রেশন সেন্টার) তথ্য অনুযায়ী, বাংলায় কোভিড পর্ব শুরু হওয়ার সময় থেকে, অর্থাৎ ২০২০ সালের এপ্রিল-মে থেকে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ২২৭ জনের। সরকারি হিসেবে রাজ্যে মোট কোভিড মৃত্যু দেখানো হয়েছে ১০ হাজার ৭৮৭। সিআরএসের তথ্য সরকারি পরিসংখ্যানের ১১.১ গুণ বেশি। https://twitter.com/amitmalviya/status/1419902223589396483?s=20 এর সঙ্গে অমিত মালব্য মনে করিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রী হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও নিজের টুইটের সঙ্গে যোগ করেছেন মালব্য। পশ্চিমবঙ্গ সরকার সোমবার যে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট ১৮ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে শুধু সোমবার মারা গেছেন ১২ জন। এর আগে একাধিক রাজ্যের সরকারের বিরুদ্ধে কোভিড পরিসংখ্যান গোপন করার অভিযোগ উঠেছে। দিন কয়েক আগেই দেখা গিয়েছিল মহারাষ্ট্রে কোভিড মৃত্যু হঠাৎই এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল, তাতে দেশের মৃত্যুর পরিসংখ্যানেও আচমকা বৃদ্ধি দেখা গিয়েছিল। সেসময় পরিসংখ্যানে নয়ছয়ের সম্ভাবনা দেখেছিলেন কেউ কেউ। এবার পশ্চিমবঙ্গের বিরুদ্ধেও সেই অভিযোগ তুলল বিজেপি। অভিযোগের কেন্দ্রে রাখা হল স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। অমিত মালব্যের এই টুইট প্রসঙ্গে দ্য ওয়ালের তরফে স্বাস্থ্য ভবনে ফোন করা হলে এক আধিকারিক জানিয়েছেন, এই ধরনের রাজনৈতিক কোনও বক্তব্যের প্রতিক্রিয়া দেব না। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফোন তোলেননি।

```