Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অ্যাম্বুল্যান্স দাদার সাহায্য চাইল প্রতিরক্ষা মন্ত্রক

দুর্গম এলাকায় বাস। ক্রান্তির ধওলাবাড়ি থেকে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে পারেননি। তাঁর চোখের সামনে বাড়িতেই মৃত্যু হয়েছিল মায়ের। মৃতদেহের সামনে বসে শপথ নিয়েছিলেন গ্রামেৱ আর কাউকে এ ভাবে বিনা চিকিৎসায় মরতে দেবেন না। এরপরেই একটি মোটরবাইক কি

অ্যাম্বুল্যান্স দাদার সাহায্য চাইল প্রতিরক্ষা মন্ত্রক

শেষ আপডেট: 10 May 2018 16:13

দুর্গম এলাকায় বাস। ক্রান্তির ধওলাবাড়ি থেকে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিতে পারেননি। তাঁর চোখের সামনে বাড়িতেই মৃত্যু হয়েছিল মায়ের। মৃতদেহের সামনে বসে শপথ নিয়েছিলেন গ্রামেৱ আর কাউকে এ ভাবে বিনা চিকিৎসায় মরতে দেবেন না। এরপরেই একটি মোটরবাইক কিনে সেটিকে অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করতে শুরু করেন জলপাইগুড়ির করিমুল হক। এলাকায় পরিচিত হয়ে যান অ্যাম্বুল্যান্স দাদা নামে। কাজের স্বীকৃতিতে পান পদ্মশ্রী পুরষ্কারও। তাঁর জীবন নিয়ে ছবি তৈরি হচ্ছে বলিউডে। সেই অ্যাম্বুল্যান্স দাদার বাড়িতে বৃহস্পতিবার এসেছে প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষ দল। দেশের দুর্গম এলাকায় কর্মরত সেনা কর্মীদের প্রয়োজনে এমন মোটরবাইক অ্যাম্বুল্যান্স ব্যবহার করা কিনা সেটা খতিয়ে দেখতেই এসেছেন এই প্রতিনিধি দল।  করিমুলের সঙ্গে জেলার বিভিন্ন জায়গাতেও যান তাঁরা।

```