Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিজ্ঞাপনে ভুল! হুহু করে শেয়ার পড়ল গুগলের, ক্ষতি প্রায় ৮ লাখ কোটি

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনে একটি মাত্র ভুলের খেসারত দিতে হল গুগলকে (Google)। হুহু করে শেয়ার পড়ল তাদের। কিন্তু কী ভুল করেছিল গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট (Alphabet)? বুধবার গুগল তাদের AI চ্যাটবট ‘বার্ড’-এর (Bard) বিজ্ঞাপন প্রকাশ করেছে

বিজ্ঞাপনে ভুল! হুহু করে শেয়ার পড়ল গুগলের, ক্ষতি প্রায় ৮ লাখ কোটি

শেষ আপডেট: 9 February 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনে একটি মাত্র ভুলের খেসারত দিতে হল গুগলকে (Google)। হুহু করে শেয়ার পড়ল তাদের। কিন্তু কী ভুল করেছিল গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট (Alphabet)? বুধবার গুগল তাদের AI চ্যাটবট ‘বার্ড’-এর (Bard) বিজ্ঞাপন প্রকাশ করেছে। সেই বিজ্ঞাপনে রয়েছে সামান্য ভুল। যার জেরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার শেয়ার হারাল অ্যালফাবেট। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৮ লাখ কোটিরও বেশি।

গুগলের বিজ্ঞাপনে দেখা গেছে, বার্ডকে জিজ্ঞেস করা একটি প্রশ্নের উত্তরে সামান্য ভুল ছিল। বার্ডকে প্রশ্ন করা হয়, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) নতুন কোন আবিষ্কারের কথা আমি আমার সন্তানকে শেখাতে পারি?

সেই প্রশ্নের উত্তরে বার্ড যে উত্তর দিয়েছে, তার একটি অংশ নিয়েই বিতর্ক শুরু হয়। সেখানে বার্ড-কে বলতে শোনা গেছে, 'জেমস ওয়েব টেলিস্কোপ দিয়েই আমাদের সৌরজগতের বাইরের কোনও গ্রহের ছবি প্রথম তোলা হয়।' কিন্তু সঠিক উত্তর তা নয়। সৌরজগতের বাইরের কোনও গ্রহের ছবি তোলা হয় ২০০৪ সালে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরির একটি টেলিস্কোপ দিয়ে।

গুগল AI-এর উত্তর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকেই এই ভুল নিয়ে মজা করা শুরু করে দিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, বার্ড যাকে ভবিষ্যতে AI জগতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে দাবি করছে গুগল, সে এমন ভুল উত্তর দিল কীভাবে? শুধু তাই নয়, গুগল তা যাচাই না করেই বিজ্ঞাপনে দিল কেমন করে!

এই ভুলের মাশুল গুনতে হল অ্যালফাবেটকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার তাদের শেয়ারের মূল্য ৯ শতাংশ হ্রাস পায়। সাম্প্রতিক অতীতে এতবড় ক্ষতির সম্মুখীন হয়নি সংস্থাটি।

ভারতেও এবার চালু হল টুইটারে ব্লু সাবস্ক্রিপশন! প্রিমিয়াম সুবিধা পেতে কত লাগবে


```