Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জঙ্গল কেটে সাফ করছেন তৃণমূল নেতা! গ্রামবাসীদের অভিযোগে শোরগোল বাঁকুড়ায়

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একশো দিনের কাজের প্রকল্পে (100-day work project) তৈরি জঙ্গল গোপনে কেটে সাফ করার অভিযোগ (Allegations) উঠল শাসক দলের ব্লক সভাপতির (TMC leader) বিরুদ্ধে। খাতড়া ব্লকের বনকাটি গ্রামে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এই অ

জঙ্গল কেটে সাফ করছেন তৃণমূল নেতা! গ্রামবাসীদের অভিযোগে শোরগোল বাঁকুড়ায়

শেষ আপডেট: 25 February 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: একশো দিনের কাজের প্রকল্পে (100-day work project) তৈরি জঙ্গল গোপনে কেটে সাফ করার অভিযোগ (Allegations) উঠল শাসক দলের ব্লক সভাপতির (TMC leader) বিরুদ্ধে। খাতড়া ব্লকের বনকাটি গ্রামে তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

বনকাটি গ্রামে কংসাবতী নদীর ধারে কিছুটা সরকারি ও কিছুটা রায়তি জমির উপর ২০১৪ সালে স্থানীয় গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফে গাছ লাগানো হয়েছিল। এখন সেখানে কার্যত জঙ্গল। সম্প্রতি গ্রামের মানুষ অভিযোগ করেন, বন দফতরকে না জানিয়েই রাতের অন্ধকারে এইসব গাছ কেটে পাচার করে দেওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসতেই তাঁরা বন দফতর ও পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানায়।

গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূলের খাতড়া ব্লক সভাপতি সুব্রতকুমার মহাপাত্রের মদতেই গাছ কাটা হচ্ছে। তাঁরা বলেন, একসময় পরিবেশের ভারসাম্য রাখতে গাছ লাগানো হয়েছিল। আর এখন বড় গাছগুলি কেটে টাকার লোভে বিক্রি করে দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলও বলেন, ‘‘শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই ঘটনা কোনওভাবেই সম্ভব নয়। সবাইকে লুকিয়েই গাছ কাটা হচ্ছে।’’

অভিযুক্ত ব্লক সভাপতি অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। রাজনৈতিক কারণেই বিরোধীরা তাঁকে কালিমালিপ্ত করছেন। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রাইপুরের তৃণমূল বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুও অভিযুক্ত ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ‘‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত করে এ সব বলা হচ্ছে।’’

বন দফতরের দাবি, কর্মী কম থাকায় সর্বত্র নজরদারি চালানো তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আগামী দিনে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বন দফতর।

ছত্তীসগড়ের সুকমায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, প্রাণ গেল তিন জওয়ানের


```