Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়জোড়া শিল্পাঞ্চলে দেদার তোলাবাজি! অভিযোগের তির বিজেপি-র দিকে

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কারখানার মালিক থেকে লেবার কন্ট্রাক্টর-- সবারই বক্তব্য, যে ভাবে টাকা চেয়ে জোরজুলুম চালাচ্ছে বিজেপি তাতে আগামী দিনে কটা কারখানা চলবে তা নিয়ে সংশয় রয়েছে। একাধ

বড়জোড়া শিল্পাঞ্চলে দেদার তোলাবাজি! অভিযোগের তির বিজেপি-র দিকে

শেষ আপডেট: 12 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কারখানার মালিক থেকে লেবার কন্ট্রাক্টর-- সবারই বক্তব্য, যে ভাবে টাকা চেয়ে জোরজুলুম চালাচ্ছে বিজেপি তাতে আগামী দিনে কটা কারখানা চলবে তা নিয়ে সংশয় রয়েছে। একাধিক কারখানা মালিকের অভিযোগ, বিজেপির নামাঙ্কিত রশিদে টাকা তোলা হচ্ছে। মাসে কোনও কোনও কারখানায় দু'বার তিন বার করে জুলুম চলছে বলেও অভিযোগ তাঁদের। এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বাঁকুড়া জেলার এক নেতা বলেন, "যারা বাংলার ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে, তাদের এই হচ্ছে চরিত্র। এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে, এরা ক্ষমতায় এলে.শিল্পের কী হাল হবে। অভিযোগ, বিজেপির নামাঙ্কিত রশিদ নিয়ে তোলাবাজি চালাচ্ছেন স্থানীয় নেতা গোবিন্দ ঘোষ। পাল্টা গোবিন্দবাবু বলেন, "তৃণমূল যদি ভাবে এই ভাবে কুৎসা রটিয়ে বিজেপিকে আটকাবে, তাহলে ওরা ভুল ভাবছে।" প্রসঙ্গত গত লোকসভায় বাঁকুড়ার দুটি আসনই জিতেছে বিজেপি। ফলে দাপটও বেড়েছে গেরুয়া শিবিরের। বাম আমলে তৈরি হয়েছিল বড়জোড়া শিল্পাঞ্চল। ছোট বড় মিলিয়ে ৪২ টি কারখানা ছিল। কিন্তু ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ২৪টি কারখানা বন্ধ হয়ে গেছে। লকডাউনের করণে অধিকাংশ কারখানাই কর্মী সংকোচন করেছে। পর্যবেক্ষকদের মতে, এই জুলুমবাজি চললেও বাকি কারখানাও ঝাপ বন্ধ করে পালাবে।

```