Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শান্তনুকে যাঁরা ছুঁয়েছেন, সবাই ইডির স্ক্যানারে, প্রোমোটার-দালাল-ফড়ে সব

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শান্তনু (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলও ইডির স্ক্যানারে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির খোঁজ করতে শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে ইডি। বলাগড়-ব্যান্ডেল-চুঁচুড়ায় যেখ

শান্তনুকে যাঁরা ছুঁয়েছেন, সবাই ইডির স্ক্যানারে, প্রোমোটার-দালাল-ফড়ে সব

শেষ আপডেট: 18 March 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শান্তনু (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলও ইডির স্ক্যানারে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির খোঁজ করতে শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে ইডি। বলাগড়-ব্যান্ডেল-চুঁচুড়ায় যেখানে যেখানে শান্তনুর ফ্ল্যাট-বাড়ি-হোটেল-রিসর্ট রয়েছে, সর্বত্র হানা দেয় ইডির (Enforcemnet Directorate) টিম। আর তারপরেই পরপর খোঁজ পরে অয়ন শীল, আকাশ ঘোষ, নিলয় মালিক, বিশ্বরূপ প্রামাণিকদের।

শান্তনুর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত বলাগড়ে সুপ্রতীম ঘোষ ওরফে আকাশের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। একইভাবে পৌঁছয় অয়ন শীলের বাড়িতেও। চুঁচুড়া জগুদাস পাড়ায় একটি বহুতলে ফ্ল্যাট রয়েছে শান্তনুর। সেই ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় অয়নকে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি অয়নের বাড়িতে গিয়ে জেরা করে তার বাবা-মাকেও। অয়নের বাবা সদানন্দ শীল জানান, দীর্ঘক্ষণ ধরে তাঁদের জেরা করা হয়। ঘরে তল্লাশিও চালানো হয়।

অয়নের বাবা জানান, বেরিয়ে যাওয়ার আগে ইডির অফিসাররা বেশ কিছু নথি নিয়ে যায়। তাঁকে দিয়ে একাধিক কাগজে সইও করানো হয়। তিনি বলেন, “নিয়োগ দুর্নীতিতে আমার ছেলের ভূমিকা নিয়ে জিজ্ঞেস করা হয়। আমি জানি না অয়ন জড়িত কিনা। তবে ইডিকে বলেছি তদন্তে সাহায্য করব।”

বিকেলের পর তিনটি গাড়িতে করে ইডির আধিকারিকরা অয়নের বাড়ি থেকে বেরিয়ে যান। তবে তারপরেও চুঁচুড়া জগুদাস পাড়ায় বহুতলের ফ্ল্যাটে অয়নকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। বলাগড়ের রিসর্টে জিজ্ঞাসাবাদ করা হয় আকাশকে।

এদিন সকালে বলাগড়ে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। তাঁর বাবার কাছে জানতে চান আকাশ কোথায়? আকাশ কাজে বেড়িয়েছে জানালে তাঁর বাবাকে ফোন করে ছেলেকে ডেকে আনতে বলেন ইডির আধিকারিকরা। বাবার ফোন পেয়েই বাডি়তে আসেন আকাশ। সঙ্গে সঙ্গেই তাঁকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য বলাগড়ে শান্তনুর রিসর্টে নিয়ে যায় ইডি। সূত্রের খবর বলাগড়ের জিরাট কলেজে ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করতেন আকাশ। শান্তনুই তাঁকে চাকরিটা পাইয়ে দেয়। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ অস্বীকার করেন তিনি। এলাকাবাসীর দাবি, সারাদিন শান্তনুর সঙ্গেই ঘুরে বেড়াতেন তিনি। তাঁর নামে শান্তনু বেশ কিছু সম্পত্তিও কিনেছিল বলে ইডির আধিকারিকদের দাবি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা।

ইডির জিজ্ঞাসাবাদ শেষে গেস্ট হাউস থেকে বেরোনোর সময় নিলয় মালিক দাবি করেন, গত দেড় বছর ধরে তাঁর সঙ্গে শান্তনুর সম্পর্ক খারাপ। তিনি নিজে একটা ধাবা করেছেন। সেই কারণে। তবে শান্তনু যে গাড়িটি চড়েন সেটি কিন্তু রয়েছে নিলয়ের নামেই। শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ ব্যবসারও অংশীদার তিনি।

দেবের 'অত্যাচার' দিনদিন বাড়ছে! শান্তি চেয়ে আদালতে বৃদ্ধ দম্পতি


```