Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

করোনা সতর্কতা: দলের সব সাংসদকে দিল্লি থেকে ফিরতে বলল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: স্তব্ধ হওয়ার পথে দেশ। লক ডাউনের পথে কলকাতাও। করোনা সতর্কতায় নিজেদের সমস্ত সাংসদকে দিল্লি থেকে নিজেদের লোকসভা কেন্দ্রে ফেরার নির্দেশ দিল তৃণমূল। একইসঙ্গে রবিবার লোকসভা ও রাজ্যসভার সচিবালয়কে চিঠি লিখে বাংলার শাসকদল আর্জি জানি

করোনা সতর্কতা: দলের সব সাংসদকে দিল্লি থেকে ফিরতে বলল তৃণমূল

শেষ আপডেট: 22 March 2020 09:33

দ্য ওয়াল ব্যুরো: স্তব্ধ হওয়ার পথে দেশ। লক ডাউনের পথে কলকাতাও। করোনা সতর্কতায় নিজেদের সমস্ত সাংসদকে দিল্লি থেকে নিজেদের লোকসভা কেন্দ্রে ফেরার নির্দেশ দিল তৃণমূল। একইসঙ্গে রবিবার লোকসভা ও রাজ্যসভার সচিবালয়কে চিঠি লিখে বাংলার শাসকদল আর্জি জানিয়েছে, ২৩ মার্চ সোমবার থেকে সংসদের অধিবেশন আপাতত বন্ধ করে দেওয়া হোক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন সংবাদমাধ্যমে বলেছেন, "প্রধানমন্ত্রী নিজে বলছেন একসঙ্গে অনেককে জড়ো না হতে। লোকসভা, রাজ্যসভায় এত জন সাংসদ, এত কর্মী রয়েছেন। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া উচিত।" তিনি আরও বলেন, "৬৫ বছরের বেশি বয়সের মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। লোকসভার ২২ শতাংশ ও রাজ্যসভার ৪৪ শতাংশ সাংসদের বয়স ৬৫ বছর বা তার বেশি।" তাঁর দাবি, তৃণমূলের পক্ষ থেকে গত ১০দিন ধরে সংসদ অধিবেশন বন্ধ করার কথা বলা হচ্ছে। কয়েকদিন আগে লোকসভার অধিবেশন চলার সময়ে তৃণমূলের এক বর্ষীয়ান সাংসদ গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন, অধিবেশন বন্ধ করার কথা। তখন নাকি সেই সাংসদকে মৃদু তিরস্কারের সুরে প্রধানমন্ত্রী বলেছিলেন, "আপনি কি স্কুলের বাচ্চা ছেলে নাকি!" কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃত্যুও। কার্যত লকডাউনের পথে দেশ। এই পরিস্থিতিতে নিজেদের সাংসদদের দিল্লি থেকে নিজের কেন্দ্রে ফিরে আসতে.বলল তৃণমূল। একই সঙ্গে দাবি জানাল অধিবেশন বন্ধেরও।

```