Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

জয়গাঁওর নাবালিকার সঙ্গে সেদিন কী কী ঘটেছিল, জেরায় জানাল ধৃতরা

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকার সঙ্গে কী কী ঘটনা ঘটিয়েছিল, সে সবই জেরার মুখে জানিয়েছে অভিযুক্তরা।

জয়গাঁওর নাবালিকার সঙ্গে সেদিন কী কী ঘটেছিল, জেরায় জানাল ধৃতরা

শেষ আপডেট: 24 October 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: আটদিন পরে পাওয়া গেছিল জয়গাঁওয়ের সাতবছরের নাবালিকার পোড়া দেহ। যে মাঠে দেহ ফেলা হয়েছিল, সেখানে স্থানীয়রাদের আনাগোনা ছিল না। ফলে দেহ লোপাট করতে অসুবিধা হতো না অভিযুক্তদের। তবুও ধরা পড়ে গেল তারা। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকার সঙ্গে কী কী ঘটনা ঘটিয়েছিল, সে সবই জেরার মুখে জানিয়েছে অভিযুক্তরা। তিন অভিযুক্তের দাবি, প্রথমে চাউমিন খাওয়ানোর বাহানায় ওই নাবালিকাকে শহরের পাশে এক পরিত্যক্ত গোডাউনের নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মূল অভিযুক্ত ওই প্রৌঢ় ও তার দুই সঙ্গী মিলে নাবালিকাকে গণধর্ষণ করে খুন করে।

এরপরেই দেহ লোপাট করার জন্য প্লাস্টিকের দেহ মুড়িয়ে পাশের ওই পরিত্যক্ত মাঠে ঝোপের ধারে ফেলে দেয় তারা। শনিবার দেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে থাকে। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল অভিযুক্তের দুই সহযোগী জ্বালানী তেল ছড়িয়ে দেহে আগুন লাগিয়ে দেয়। এরপরে মূল অভিযুক্ত এলাকা ছেড়ে নেপাল সীমান্তের দিকে পালিয়ে যায়। যদিও বাকি দুই অভিযুক্ত এলাকাতেই থেকে গেছিল। 

পুলিশ জানিয়েছে, তদন্ত করতে গিয়ে এলাকার সমস্ত সিসিটিভি ক্য়ামেরার ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ। ওই ফুটেজের একটিতে নাবালিকাকে সঙ্গে নিয়ে পরিত্যক্ত গোডাউনের দিকে যেতে দেখা গেছিল অভিযুক্তকে। পথে অন্য ২ অভিযুক্তের সঙ্গে দেখা হয়ে যায় অভিযুক্তের। 

পুলিশের আরও জানিয়েছে, দেহটি যে মাঠে ফেলা হয়েছিল, সেখান থেকে নাবালিকার বাড়ির দূরত্ব ১০ মিনিট। কিন্তু কেউ দেহ দেখতে পাননি। জয়গাঁওর ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পকসোর ধারা মামলা রুজু করা হয়েছে। ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। 


```