Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাবার বন্ধুর সঙ্গে চাউমিন খেতে গিয়ে নিখোঁজ, ৮ দিন পরে মিলল সাত বছরের মেয়ের পোড়া দেহ

গত আট দিন ধরে নাবালিকার বাড়ি লোকজন মেয়েকে খুঁজছিল। নাবালিকা নিখোঁজ হওয়ার আগে এলাকার এক যুবক তাকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিল।

বাবার বন্ধুর সঙ্গে চাউমিন খেতে গিয়ে নিখোঁজ, ৮ দিন পরে মিলল সাত বছরের মেয়ের পোড়া দেহ

শেষ আপডেট: 22 October 2024 18:21

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ভারত-ভূটান সীমান্ত এলাকা থেকে উদ্ধার হল ৭ বছরের মেয়ের পোড়া দেহ। এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়েছে। মঙ্গলবার আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায়। পরিত্যক্ত একটি জমির ঝোপের মধ্যে নাবালিকার দগ্ধ দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে নাবালিকার পরিচয় জানতে পেরেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা গত আটদিন ধরে নিখোঁজ ছিল। 

পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, গত আট দিন ধরে নাবালিকার বাড়ি লোকজন মেয়েকে খুঁজছিল। নাবালিকা নিখোঁজ হওয়ার আগে এলাকার এক যুবক তাকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এরপরেই আর সে আর বাড়ি ফেরেনি। ওই যুবককেও এলাকায় দেখা যায়নি। বাড়ি লোকজন উদ্বিগ্ন হয়ে চারিদিনে মেয়ের খোঁজ খবর নিতে থাকেন। পুলিশেও নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু মেয়ের খোঁজ পাননি তাঁরা। মঙ্গলবার আচমকাই ওই নাবালিকার পোড়া দেহ উদ্ধার হয়। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ করছেন স্থানীয়রা। 

আলিপুরদুয়ারের জয়গাঁও অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস জানিয়েছেন, তদন্ত চলছে। ওই নাবালিকার সঙ্গে কী ঘটনা ঘটেছে,  এই বিষয়ে কিছু বলা যাবে না। অভিযুক্ত ধরা পড়লে বিস্তারিত বলা যাবে। 

নাবালিকার এক আত্মীয়ের দাবি, অভিযুক্ত যুবক নাবালিকার বাবার বন্ধু। তাই কেউ সন্দেহ করেনি। সেদিন ওই নাবালিকার বাড়িতে এসেছিল। নাবালিকা তার কাছে মোমো আর চাউমিন খাবে বলে আবদার করে ৷ তখন তাকে চাউমিন খাওয়াতে নিয়ে যায় ওই যুবক। 

এক স্থানীয় জানিয়েছেন, "মেয়েটিকে আটদিন ধরে পাওয়া যাচ্ছিল না। চারিদিকে হন্যে হয়ে ঘুরছিল নাবালিকার পরিবার। নাবালিকার বাবা পক্ষাঘাতে আক্রান্ত। বাড়ি থেকে বেরোনোর সামর্থ নেই। মায়েরও শরীর ভালো নয়। সেই সুযোগে সাত বছরের ওই নাবালিকার উপর যৌন লালসা মিটিয়ে পুড়িয়ে মেরেছে ওই যুবক। আমরা ওর কঠোর শাস্তি চাই।"  


```