Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেট ভরার টাকা জোগাতে পারেননি পরিচারিকা মা, আলিপুরদুয়ারে গলায় দড়ি দিল কিশোর

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল গেমে (Mobile Game) আসক্ত তরুণ প্রজন্মের একাংশ। তার পরিণাম দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। সোমবার আলিপুরদুয়ারের এক কিশোর এই মোবাইল আসক্তির মাসুল দিল নিজের জীবন দিয়ে! আলিপুরদুয়ারের ঘাগড়া-সোনালিপাট এলাকার অন্যান্য অনেক

নেট ভরার টাকা জোগাতে পারেননি পরিচারিকা মা, আলিপুরদুয়ারে গলায় দড়ি দিল কিশোর

শেষ আপডেট: 25 October 2021 14:36

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল গেমে (Mobile Game) আসক্ত তরুণ প্রজন্মের একাংশ। তার পরিণাম দিনদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। সোমবার আলিপুরদুয়ারের এক কিশোর এই মোবাইল আসক্তির মাসুল দিল নিজের জীবন দিয়ে! আলিপুরদুয়ারের ঘাগড়া-সোনালিপাট এলাকার অন্যান্য অনেক পরিবারের মতোই এই পরিবারটিতেও নুন আনতে পান্তা ফুরোয়। মা কাকলি রায় একমাত্র রোজগেরে। তিনি লোকের বাড়ি পরিচারিকার কাজ করে যে দুই পয়সা উপার্জন করেন তা দিয়েই সংসার চলত। এদিকে নবম শ্রেণীতে পড়া একমাত্র ছেলে সাগর রায়ের মোবাইল ফোনের নেশা ক্রমশই বেড়ে চলেছিল। গত দু'বছর ধরে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় এই নেশা আরও বেড়ে যায়। আগে খাওয়া-দাওয়া ভুলে পাবজি খেলত ওই কিশোর। সেটি নিষিদ্ধ হয়ে যাওয়ায় ফ্রি ফায়ার গেমে মজে সে। দু'দিন আগে হঠাৎ করেই সাগরের মোবাইলের নেট ব্যালেন্স শেষ হয় যায়। মায়ের কাছে মোবাইলে নেট কার্ড ভরানোর টাকা চায় সে। এদিকে মাসের শেষ হওয়ায় মায়ের হাতে টাকা ছিল না। তাই কদিন অপেক্ষা করে যেতে বলেন তিনি। স্থানীয়দের দাবি মোবাইল গেমের নেশা ওই কিশোরকে এতটাই পেয়ে বসেছিল যে সে নেট কার্ড ভরানোর জন্য অপেক্ষা করতে চায়নি। এই নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়। তখন বাড়িতে থাকা রেশনের চাল-গম বিক্রি করে সেই টাকায় নেট কার্ড ভরাতে বলেন মা। প্রতিবেশীদের দাবি সাগর অনেক কম দামে চাল-গম বিক্রি করে দেওয়ায় মা বকাবকি করেন। এতেই অভিমান হয় তার। চরম সিদ্ধান্ত নেয় সে। ঘন্টাখানেক পর তার এক সম্পর্কিত দাদা ঝুলন্ত দেহ দেখতে পান। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা মোবাইল গেমগুলি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। না হলে তরুণ প্রজন্ম আগামী দিনে আরও ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

```