Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#BREAKING: রাজীব কুমারের আবেদন গ্রহণ করল আলিপুর আদালত

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বারাসত জেলা জজ কোর্ট কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের মামলার নিষ্পত্তি করেনি। আদালত বলেছিল, ওই মামলা তাদের আওতার মধ্যে পড়ে না। মামলা করতে হলে তা আলিপুর আদালতে করতে হবে। বুধবার দুপুরে আলিপুর

#BREAKING: রাজীব কুমারের আবেদন গ্রহণ করল আলিপুর আদালত

শেষ আপডেট: 18 September 2019 09:37

দ্য ওয়াল ব্যুরোমঙ্গলবার বারাসত জেলা জজ কোর্ট কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের মামলার নিষ্পত্তি করেনি। আদালত বলেছিল, ওই মামলা তাদের আওতার মধ্যে পড়ে না। মামলা করতে হলে তা আলিপুর আদালতে করতে হবে। বুধবার দুপুরে আলিপুর আদালতে রাজীব কুমারের আইনজীবী গিয়ে আবেদন করলেন, সিবিআই যদি একতরফা মামলা করতে চায়, তাহলে যেন তাদেরও ডাকা হয়। সেই আবেদন গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার দেড়ঘণ্টা শুনানির পর রায়দান স্থগিত করে দেয় আদালত। সন্ধে ছ’টার পর রায় দিতে গিয়ে বিচারক বলেন, যেহেতু সারদা মামলা আলিপুর কোর্টে বিচারাধীন এবং তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পড়ে তাই উত্তর চব্বিশ পরগনা জেলা আদালত এই মামলায় কোনও নির্দেশ দিতে পারে না। আদালত স্পষ্ট জানিয়ে দেয় রাজীব কুমারের আবেদন গ্রহণ করা সম্ভব নয়। একই সঙ্গে সিবিআইয়ের তরফে যে জামিন অযোগ্য ওয়ারেন্টের আবেদন করা হয়েছিল রাজীবের বিরুদ্ধে, তা-ও আদালতে গৃহীত হয়নি। ফলে গত শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মধুমতী মিত্র যে নির্দেশ দিয়েছিলেন সেটাই বহাল থাকল। হাইকোর্ট রাজীবের উপর থেকে আইনি রক্ষা কবচ তুলে নিয়েছিল। একই সঙ্গে বলেছিল, তদন্তের স্বার্থে যদি সংশ্লিষ্ট সংস্থা (এক্ষেত্রে সিবিআই) মনে করে রাজীব কুমারকে হেফাজতে নেওয়া প্রয়োজন, তাহলে তারা তা করতে পারে। এর মধ্যেই সিজিও কমপ্লেক্স থেকে রাজীবের পার্কস্ট্রিটের বাড়ির দিকে রওনা দিয়েছে। রাজীবের খোঁজ পেতে বিশেষ টিম গঠন করেছে সিবিআই। তাতে রয়েছেন দু'জন এসপি এবং দু'জন ডিএসপি পদমর্যাদার অফিসার এখন দেখার কোন দিকে মোড় নেয় রাজীব কাণ্ড।

```