
শেষ আপডেট: 2 September 2023 15:49
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment scam) এবার গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য হেভিওয়েট অভিযুক্তদের জামিনের বিরোধিতা করতে গিয়ে আদালতের ধমকের মুখে পড়ল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারকের প্রশ্ন, 'কেন সময় নষ্ট করছেন?'(Alipore court scolds CBI)
শনিবার আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বেশ কয়েকজনকে হাজির করানো হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা এক 'এজেন্ট'-এর হয়ে এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। তিনি বলেন, তাঁর মক্কেল ২৫০ দিনেরও বেশি জেলে রয়েছেন। মিথ্যা কারণ দেখিয়ে প্রভাবশালী বলে দাবি করে বারংবার তার জামিনের আবেদন নাকচ করার কাজে সফল হয়েছে সিবিআই। কিন্তু এদিন আদালতের কাছে তিনি তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন করেন।
'মুঝে বুরবক মত সমঝিয়ে। নতুন গ্রাউন্ড কী আছে? তদন্তের ডেভেলপমেন্ট কী আছে?' জানতে চান তিনি। এরপর অযথা আদালতের সময় নষ্ট না করে তিনি সিবিআইকে কেস ডয়েরি দেখার নির্দেশ দেন।
যদিও এর পরেও পার্থ চট্টোপাধ্যায়ের সহ ৬ জনের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ৬ জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন তিনি।
‘এক দেশ, এক ভোট’-এর কমিটিতে ঠাঁই পেলেন অধীর, রয়েছেন শাহও, বাকি ৬ জন কারা