Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Aliah University: '৬ মাসের কোর্স ২ মাসে শেষ! পরীক্ষা অনলাইনেই দেব', অনশনে বসলেন আলিয়ার পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন পরীক্ষার (Online Test) দাবিতে বিশ্ববিদ্যালয়গুলিতে সম্প্রতি মাথা চারা দিয়ে উঠছে ছাত্রবিক্ষোভ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রছাত্রীরা এই দাবিতেই অনশন শুরু করল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যা

Aliah University: '৬ মাসের কোর্স ২ মাসে শেষ! পরীক্ষা অনলাইনেই দেব', অনশনে বসলেন আলিয়ার পড়ুয়ারা

শেষ আপডেট: 18 May 2022 02:25

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন পরীক্ষার (Online Test) দাবিতে বিশ্ববিদ্যালয়গুলিতে সম্প্রতি মাথা চারা দিয়ে উঠছে ছাত্রবিক্ষোভ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রছাত্রীরা এই দাবিতেই অনশন শুরু করল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে মঙ্গলবার থেকে অনশনে বসেছেন ছাত্রছাত্রীরা। কর্তৃপক্ষেরর সঙ্গে দফায় দফায় আলোচনার পরেও কোনও সমাধানসূত্র না মেলায় এই বৃহত্তর আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা।

আরও পড়ুন: ‘পরেশের মেয়ের নাম লিস্টে ছিল না, প্রমাণ আছে কি?’ বলেছিলেন পার্থ

এর আগে আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) পড়ুয়ারা পার্ক সার্কাস ক্যাম্পাসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। অভিযোগ তাঁদের অনলাইনে পড়াশোনা হয়েছে। ৬ মাসের কোর্স কোনওরকমে শেষ করে দেওয়া হয়েছে দুই মাসে। তারপর আগামী ২৭ মে থেকে অফলাইন পরীক্ষার কথা ঘোষণা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ঘোষণার পর থেকেই বিতর্ক তৈরি হয়। পড়ুয়াদের বক্তব্য, অফলাইনে নয়, অনলাইনেই তাঁদের পরীক্ষা নিতে হবে। এ প্রসঙ্গে তাঁরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দৃষ্টান্তও তুলে ধরে। সেখানে পরীক্ষা অনলাইনেই নেওয়া হয়েছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) নিউটাউন ক্যাম্পাসেও মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী পড়ুয়াদের। সেই বৈঠকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাধ্যক্ষ শেখ আবু তাহের কামরুদ্দিন, রেজিস্টার নুরুস সালেম এবং অন্যান্যরা। কিন্তু পড়ুয়ারা নিজেদের দাবিতে ছিলেন অনড়, ফলে সেই বৈঠকেও কোনও লাভ হয়। সমস্যার কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। ফলে অনশনে বসেছেন পড়ুয়ারা। জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি মানা না হলে অনশন তাঁরা চালিয়ে যাবেন।

উল্লেখ্য, অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। মঙ্গলবার সেখানে ছাত্রছাত্রীদের বিক্ষোভ চরমে পৌঁছয়। উপাচার্যের ঘরের দরজায় লাথি মারতেও দেখা যায় ছাত্রদের। উপাচার্যকে ঘেরাও করে রেখেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। আলিয়া বিশ্ববিদ্যালয়েও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।


```