Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলাপনের স্কুলের বন্ধুদের ডাক, ‘পাশে আছি, পাশে থাকুন’

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay)। গত কয়েক মাসে তাঁর একাধিক ঘনিষ্ঠ আত্মীয়-বিয়োগ, চাকরি এবং অবসরকালীন সুযোগসুব

আলাপনের স্কুলের বন্ধুদের ডাক, ‘পাশে আছি, পাশে থাকুন’

শেষ আপডেট: 30 October 2021 12:22

দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভাল যাচ্ছে না রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay)। গত কয়েক মাসে তাঁর একাধিক ঘনিষ্ঠ আত্মীয়-বিয়োগ, চাকরি এবং অবসরকালীন সুযোগসুবিধা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত, খুনের হুমকি চিঠি—সব দিক থেকেই আলাপনবাবু জর্জরিত। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন বন্ধুরা। আলাপনবাবু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। সেইসময়ে তাঁর যাঁরা সহপাঠী তাঁরাই উদ্যোগ নিয়েছেন এক বেঞ্চের বন্ধুর, টিফিন ভাগ করে খাওয়া বন্ধুর মনোবল বাড়াতে। শুধু ওই ব্যাচের ছাত্ররাই নন। আগে ও পরে যাঁরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছেন তাঁদেরও অনেকে এই বার্তায় স্বাক্ষর করছেন। আলাপনবাবুর স্কুলের বন্ধুরা ওই বার্তায় লিখেছেন, “আমাদের স্কুলের বন্ধু আলাপন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন। আমরা তাঁর জীবন ও স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। সেইসঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি সামাজিক ও ব্যক্তিগত ভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর বন্ধু হিসেবে আমরা পাশে রয়েছি। গত কয়েক মাসে তিনি হারিয়েছেন তাঁর ভাই (সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনিও নরেন্দ্র পুরের প্রাক্তনী), মা ও ভাগ্নেকে। এই সময়ে আমরা তাঁর পাশে দাঁড়াতে চাই। মহামারী তাঁকে তছনছ করে দিয়েছে। আসুন আমরা সবাই তাঁর পাশে দাঁড়াই।” আলাপনবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কৃতী ছাত্র হিসেবে পাশ করার পর প্রেসিডেন্সি কলেজের উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। তারপর প্রথমে কিছুদিন সাংবাদিকতার চাকরি এবং তারপর আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাধিক জেলা প্রশাসনের দায়িত্ব সামলেছেন যোগ্যতার সঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্য জমানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন—আলাপনবাবু যোগ্যতার সঙ্গে কাজ করেছেন এবং করছেন। গতকালই ক্যাটের মামলা নিয়ে হাইকোর্টে কিছুটা স্বস্তি পেয়েছেন প্রাক্তন মুখ্যসচিব। এদিন থেকে তাঁর মনোবল বাড়াতে এবার নামলেন তাঁর স্কুলের বন্ধুরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```