আইসিস-আলকায়দার প্রভাব বাড়ছে কেরলে! কলেজ ক্যাম্পাসে জঙ্গি সংগঠনের পতাকা হাতে মিছিল, প্রকাশিত ফুটেজ
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান চললেও, কেরলে গোপনে বাড়ছে আল কায়দা-আইসিসের প্রভাব । যা ফের প্রমাণিত হল সম্প্রতি প্রকাশিত একটি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে আইসিস- আল কায়দার পতাকা হাতে কয়েকজন কলেজ পড়ুয়া মিছিল করছে । জঙ্গিদ
শেষ আপডেট: 30 December 2018 14:37
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযান চললেও, কেরলে গোপনে বাড়ছে আল কায়দা-আইসিসের প্রভাব । যা ফের প্রমাণিত হল সম্প্রতি প্রকাশিত একটি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে আইসিস- আল কায়দার পতাকা হাতে কয়েকজন কলেজ পড়ুয়া মিছিল করছে । জঙ্গিদের সমর্থনে চলছে স্লোগান । কেরলের ভারকালা সি এইচ মহম্মদ কোয়া মেমোরিয়াল কলেজের ছাত্ররা কলেজ ক্যাম্পাসের ভিতরেই এই মিছিল করেছে, যা প্রথম প্রকাশ করল কেরলের জানাম টিভি নামে একটি নিউজ চ্যানেল ।
https://twitter.com/HKupdate/status/1078941058967449600
প্রকাশিত ফুটেজটি কিন্তু মারাত্মক, কলেজ পড়ুয়াদের মুখ পুরোপুরি কালো কাপড়ে ঢাকা, প্রত্যেকের হাতে আল কায়দা ও আইসিসের পতাকা। গাড়ি, বাইক নিয়ে ইসলামিক স্টেট ও আল কায়দার সমর্থনে চলছে মিছিল। কলেজের দেওয়ালে ছাত্ররা জঙ্গিদের সমর্থনে স্লোগান লিখছে। দেখে মনে হবে জায়গাটা কেরল নয় বরং সিরিয়া ।
কেরল পুলিশ ফুটেজটি খতিয়ে দেখছে। তাদের দাবি, কলেজ ছাত্রদের মধ্যে বহিরাগতরাও আছে। ভিডিও প্রকাশ হতেই বড়সড় প্রশ্নের মুখে পড়েছে ভারকালার কলেজটি। যদিও, কলেজ কর্তৃপক্ষের দাবি, এই ফুটেজ অনেক বছর আগের, সম্প্রতি ক্যাম্পাসের ভিতর এই ধরণের কোনও মিছিল হয়নি ।
মৃণালদা সম্পর্কে পাস্ট টেন্সে লিখতে হবে ভাবতেই পারছি না: নন্দিতা দাশ
তবে প্রশ্নটা শুধুই ভারকালার এই কলেজের ফুটেজকে ঘিরে নয়। গত তিন-চার বছর ধরে কেরলে প্রায় ৫৪ জন কলেজ পড়ুয়া দেশ ছেড়ে আফগানিস্তান, সিরিয়ায গিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে। রাজ্যের ভিতরেই ছোট ছোট বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন গজিয়ে উঠেছে, যা প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর । শুধু তাই নয়, বিভিন্ন সময় কোচিতেও জঙ্গি সংগঠনের সমর্থনে মিছিলও বেরিয়েছে ।
যেখানে জম্মু-কাশ্মীর সহ দিল্লি, অমৃতসরে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে প্রশাসনের ভাবনা বাড়ছে । সেখানে গোয়েন্দারা মনে করছেন, কেরলকেও সেই তালিকায় রাখা হোক। গোপনে এই রাজ্যেও জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছে ইন্টেলিজেন্স ব্যুরো ।