Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

দুর্গাকে নিয়ে কুমন্তব্য! কুড়মি নেতার মন্তব্যের প্রতিবাদে আগুন জ্বলছে পুরুলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি (comment on Durga)। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেই কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতোকে (Ajit Prasad Mahato) গ্রেফতারের দাবিতে পুরুলিয়ার একাধিক থান

দুর্গাকে নিয়ে কুমন্তব্য! কুড়মি নেতার মন্তব্যের প্রতিবাদে আগুন জ্বলছে পুরুলিয়ায়

শেষ আপডেট: 18 September 2023 07:34

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, দেবী দুর্গাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি (comment on Durga)। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেই কুড়মি নেতা অজিতপ্রসাদ মাহাতোকে (Ajit Prasad Mahato) গ্রেফতারের দাবিতে পুরুলিয়ার একাধিক থানায় দায়ের হল এফআইআর।

সূত্রের খবর, সম্প্রতি কুড়মি সমাজের একটি অনুষ্ঠানে পুরুলিয়ার এই জনজাতি সম্প্রদায়ের নেতা অজিতপ্রসাদ মাহাতো হিন্দু ধর্মের দেবী দুর্গাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেন, যেগুলি আপত্তিকর। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পরেই রাগে ফুঁসতে শুরু করেন মানুষজন। পুরুলিয়ার সাধারণ মানুষ এবং দুর্গোৎসব কমিটি সহ কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনও ইতিমধ্যেই বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন। গত শনিবার পুরুলিয়া জেলা জুড়ে একাধিক থানার সামনে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সামাজিক সংগঠন। জেলা পুলিশ কার্যালয়ের সামনেও বিক্ষোভ দেখানো হয়। এমনকী, রাবণ দহন কমিটি ঘটনার প্রতিবাদে পথে নামে। তবে অজিত-পন্থী কুড়মি সংগঠন আবার তার পাল্টা মিছিল বের করে (Kurmi protest)।

মিছিল-পাল্টা মিছিলের জেরে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। পরশুরাম সেনা নামে একটি সংগঠন শনিবারই অজিত মাহাতোর গ্রেফতারির দাবিতে পুরুলিয়া সদর থানায় এফ আই আর দায়ের করে। এমনকী, জেলার তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বের তরফেও একই দাবি তোলা হয়।

তবে রবিবার অজিতের (Ajit Prasad Mahato) সমর্থনের কুড়মি সমাজের মিছিল বের করা নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয়। কুড়মিদের অভিযোগ, অজিত মাহাতোর বিরুদ্ধে যারা কুকথা বলছে, তাদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়। অকারণে তাঁদের উপর লাঠিচার্জ করে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ যদিও মিছিল থেকে তাদের উপর ইট-পাথর ছোড়া হয়েছে বলে জানিয়েছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন অজিতপ্রসাদ মাহাতো। তিনি জানিয়েছেন, তাঁদের ১৭ জন কর্মীকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার পুরুলিয়া জুড়ে বিক্ষোভ কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ঘটনার বিষয়ে একই সুরে কথা বলছেন পুরুলিয়া জেলার তৃণমূল এবং বিজেপির শীর্ষ নেতারা। তাঁরা জানিয়েছেন, কুড়মি সমাজের প্রতি সম্মান অটুট থাকলেও অজিতপ্রসাদ দেবী দুর্গাকে নিয়ে যে কুমন্তব্য করেছেন তা অপরাধ। তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তাঁরা।

অজিতের মন্তব্যের প্রতিবাদ করেছেন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাতো। তিনি জানিয়েছেন, কুড়মিদের আন্দোলন নিজেদের অধিকার আদায়ের জন্য। তা অন্য ধর্ম-জাতি-বর্ণের বিরুদ্ধে নয়। তাই অজিতের বক্তব্যের দায়ভার সমগ্র কুড়মি সমাজ বহন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

পৃথিবীর চতুর্থ কক্ষে পা দিল আদিত্য এল-১, ধাপে ধাপে এগিয়ে গেল লক্ষ কিলোমিটার


```