Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ কোচবিহারে! ছুটে এল বিশাল পুলিশবাহিনী

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ (agitation)! রাগে ফেটে পড়লেন প্রেমিকা। কোচবিহার জেলার বক্সিরহাট থানার ছোট লাউকুঠি প্রেমিকের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। যুবকের পরিবারের লোকজন ওই তরুণীকে স্

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ কোচবিহারে! ছুটে এল বিশাল পুলিশবাহিনী

শেষ আপডেট: 24 October 2021 12:47

দ্য ওয়াল ব্যুরো: ফের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ (agitation)! রাগে ফেটে পড়লেন প্রেমিকা। কোচবিহার জেলার বক্সিরহাট থানার ছোট লাউকুঠি প্রেমিকের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। যুবকের পরিবারের লোকজন ওই তরুণীকে স্বীকৃতি দিতে অস্বীকার করায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। তরুণী বাড়িতে ঢোকার চেষ্টা করলে তাঁকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যুবকের বাড়ির লোকজন। হুড়োহুড়িতে হাতে চোটও পান ওই তরুণী। ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। ওই তরুণীর দাবি, দু'বছর আগেও ওই যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। তখন তিনি নাবালিকা ছিলেন। স্থানীয় প্রশাসনের চাপে শেষে হোমে যেতে হয় তাঁকে। এখন তিনি সাবালক কিন্তু ওই যুবকের অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তাঁর পরিবার। তাই বিয়ের দাবিতে যুবকের বাড়িতে ঢুকতে গেলে পরিবারের লোকজন তাঁকে বেধড়ক মারধর করে। কোচবিহারে কাজের লোভ দেখিয়ে তিন দিন ধরে গণধর্ষণ মহিলাকে, বিক্রি করারও চেষ্টা যুবকের মায়ের দাবি, তরুণীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার ছেলে প্রায় ছ'মাস ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনরকম সম্পর্ক নেই। তাদের বদনাম রটানোর চেষ্টা করছেন ওই তরুণী। তবে স্থানীয় বাসিন্দা সহ ও গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন, ওই মেয়েটির সঙ্গে যুবকের দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক রয়েছে, কেন যুবকের পরিবারের লোকজন এরকম করছে তাদের জানা নেই। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তরুণীর পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```