Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্দে ভারতে ফের পাথর ছোড়ার অভিযোগ! ভাঙল জানালার কাচ, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার এই সেমি হাইস্পিড ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া (stone pelting) হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের একাংশের দাবি, এবারও ফারাক্কার (Farakka) কাছেই বন্দে ভারতে

বন্দে ভারতে ফের পাথর ছোড়ার অভিযোগ! ভাঙল জানালার কাচ, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

শেষ আপডেট: 12 March 2023 02:45

দ্য ওয়াল ব্যুরো: ফের আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার এই সেমি হাইস্পিড ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়া (stone pelting) হয়েছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের একাংশের দাবি, এবারও ফারাক্কার (Farakka) কাছেই বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে। এই অভিযোগের প্রেক্ষিতে পূর্ব রেলের তরফে বলা হয় যে, "যাত্রীরা পাথর ছুড়ে কাচ ভাঙার অভিযোগ তুলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়া পৌঁছয় ডাউন বন্দে ভারত। তখনই ট্রেনের সি ১৩ কামরার ভাঙা জানালার কাচ দেখা যায়। পরে সেই কামরার যাত্রীরা জানান, যখন সন্ধে সাতটা নাগাদ ট্রেনটি ফারাক্কা পেরচ্ছিল, তখনই এই পাথর ছোড়া হয়। ঘটনায় বেশ ক্ষুব্ধ দেখা যায় যাত্রীদের। তাঁদের দাবি, বারবার বলার পরেও অবস্থার পরিবর্তন হচ্ছে না। রেলের বড় পদক্ষেপ করা উচিত। যাত্রীদের যে কোনওদিন বড় বিপদ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গতবছরের একদম শেষে বাংলায় চালু হয়েছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এরপর থেকেই বেশ কয়েকবার বাংলায় আক্রান্ত হয়েছে ট্রেনটি। যদিও পরে রেল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুঝতে পারে ফারাক্কার কাছে প্রথম যে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল, সেই এলাকা বাংলায় না। বরং জায়গাটা বিহারের মধ্যে পড়ে। ব্যস! এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। অবশেষে রেল বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করায় পাথর ছোড়ায় রাশ টানা গিয়েছিল। কিন্তু মাসখানেকের মধ্যে ফের সেই একই ঘটনার জেরে বড়সড় প্রশ্নের মুখে বন্দে ভারতের যাত্রীসুরক্ষা।

বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল দুরন্ত এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা যাত্রীদের


```