এসএসকেএম-এ ফের অঙ্গদান! মেদিনীপুরের যুবকের হার্ট, লিভার, কিডনি প্রাণ ফেরাল চার রোগীর
দ্য ওয়াল ব্যুরো: আবারও অঙ্গদানের যাত্রাপথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করল এসএসকেএম হাসপাতাল। ব্রেনডেথ হওয়া এক রোগীর হার্ট, লিভার ও দু'টি কিডনি দান করা হল পরিবারের তরফে। আরও চার জন মরণাপন্ন রোগী ফিরে পেলেন প্রাণ।
পূর্ব মেদিনীপুর এর ভাজা চাউলির
শেষ আপডেট: 13 January 2020 06:04
দ্য ওয়াল ব্যুরো: আবারও অঙ্গদানের যাত্রাপথে উল্লেখযোগ্য ভূমিকা পালন করল এসএসকেএম হাসপাতাল। ব্রেনডেথ হওয়া এক রোগীর হার্ট, লিভার ও দু'টি কিডনি দান করা হল পরিবারের তরফে। আরও চার জন মরণাপন্ন রোগী ফিরে পেলেন প্রাণ।
পূর্ব মেদিনীপুর এর ভাজা চাউলির বাসিন্দা ৪৫ বছরের স্বপন হাজরা। ৯ তারিখ বিকেলে দুই বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে যাচ্ছিলেন স্বপন। তিনি মাঝখানে বসেছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। দৈসাই এলাকায় আচমকা দুর্ঘটনা ঘটে। এক বাইখ-আরোহী মারা যান ঘটনাস্থলেই। স্বপনের মাথায় আঘাত লাগে।
পরিবার সূত্রের খবর, প্রথমে স্থানীয় দারুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে রেফার করা হলে আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। কিন্তু চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। ১১ তারিখ রাত দশটায় চিকিৎসকরা জানান, ব্রেন ডেথ হয়েছে স্বপনের।
পেশায় রাজমিস্ত্রি স্বপনই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তাঁর বাড়িতে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বপনের ব্রেনডেথের খবরে ভেঙে পড়ে পরিবার। এর পরেই চিকিৎসকরা অঙ্গদানের কথা বলেন পরিবারের সদস্যদের। আলোচনার পরে রাজি হন তাঁরা।

এর পরেই অঙ্গ সংগ্রহ করার কাজ শুরু হয়। স্বপনের লিভার পাঠানো হয় মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে। হার্ট, লিভার ও একটি কিডনি প্রতিস্থাপিত হয় এসএসকেএম-এরই তিন রোগীর দেহে। অন্য একটি কিডনি অন্য হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের তরফে জানানো হয়েছে, স্বপনের মৃত্যুর পরে চিকিৎসকরা তাদের জানিয়েছেন, স্বপনের দু'টি কিডনি, লিভার ও হার্ট প্রতিস্থাপন করা যাবে। স্বপনের ভাই বলেন, "আমরা সব শোনার পরে রাজি হয়ে যাই। কারণ আমরা চেয়েছিলাম, অন্যের মধ্যেই বেঁচে থাকুক আমাদের দাদা।"
যাঁদের শরীরে স্বপনের অঙ্গ সফল ভাবে প্রতিস্থাপিত হয়েছে, তাঁরা এখন পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।