Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তৃণমূল কাউন্সিলরের পর জলপাইগুড়ির দম্পতির মৃত্যুতে গ্রেফতার আরও এক মহিলা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: তৃণমূল কাউন্সিলের (TMC councillor) পর এবার দম্পতির আত্মহত্যার মামলায় (Jalpaiguri couple's death) আরও এক অভিযুক্তকে গ্রেফতার (woman arrested) করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম সোনালী বিশ্বাস। গত

তৃণমূল কাউন্সিলরের পর জলপাইগুড়ির দম্পতির মৃত্যুতে গ্রেফতার আরও এক মহিলা

শেষ আপডেট: 12 May 2023 12:12

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: তৃণমূল কাউন্সিলের (TMC councillor) পর এবার দম্পতির আত্মহত্যার মামলায় (Jalpaiguri couple's death) আরও এক অভিযুক্তকে গ্রেফতার (woman arrested) করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম সোনালী বিশ্বাস।

গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ভট্টাচার্য ও তার স্ত্রী অপর্ণা ভট্টাচার্যর দেহ উদ্ধার করে পুলিশ। কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিলেন ওই দম্পতি। তাদের ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাতে আত্মহত্যার জন্য জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ, ও সোনালী বিশ্বাস-সহ চারজনকে দায়ী করে যান ওই দম্পতি। ঘটনার পরের দিনই এই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন সুবোধ ভট্টাচার্যের দিদি তথা বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। পরে পুলিশের তদন্তের উপর আস্থা হারিয়ে সিবিআই চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

এরপরেই গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিনের জন্য আবেদন জানান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। পরবর্তী শুনানির আগে আদালতকে না জানিয়ে পুলিশ সৈকত চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ওই দিনই সিবিআই চেয়ে আবেদনের মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। এরপরেই অভিযুক্তদের গ্রেফতারে সক্রিয় হয়ে ওঠে পুলিশ।

গত বুধবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ আত্মসমর্পণের পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি থেকেই গ্রেফতার করা হয় সোনালীকে। এদিনই তাকে আদালতে পেশ করে হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানায় পুলিশ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাফ কথা: লাগে ধন, দেবেন মানিক


```