Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অমিত শাহকে ইঞ্চিতে ইঞ্চিতেই কি মাপছেন মমতা, এ বার বোলপুরে রোড শো দিদির

দ্য ওয়াল ব্যুরো: দুদিন ধরে বাংলায় রাজনৈতিক কমর্সূচি চালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে এখনও কিছু বলেননি। শুধু রবিবাসরীয় দুপুরে টুইট করে বলেছেন, কেন্দ্র নির্লজ্জভাবে রাজ্যের এক্তিয়ারে নাক গলাচ্ছে।

অমিত শাহকে ইঞ্চিতে ইঞ্চিতেই কি মাপছেন মমতা, এ বার বোলপুরে রোড শো দিদির

শেষ আপডেট: 21 December 2020 09:00

দ্য ওয়াল ব্যুরো: দুদিন ধরে বাংলায় রাজনৈতিক কমর্সূচি চালিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে এখনও কিছু বলেননি। শুধু রবিবাসরীয় দুপুরে টুইট করে বলেছেন, কেন্দ্র নির্লজ্জভাবে রাজ্যের এক্তিয়ারে নাক গলাচ্ছে। দিদিকে গত প্রায় চার দশক ধরে বাংলার রাজনীতি চেনে। ইদানীং প্রায়ই একটা কথা বলেন, তিনি ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেব। সূত্রের খবর, অমিত শাহকে সেভাবেই অর্থাৎ রাজনৈতিক ভাবে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে চলেছেন দিদি। রবিবার বোলপুরে অমিত শাহর রোড শো হয়েছে। মাত্র ১ কিলোমিটার দীর্ঘ রোড শো। কর্মী, সমর্থকদের ঢলে সে টুকু রাস্তা পার করতেই কয়েক ঘন্টা লেগেছে। এ বার তার পাল্টা রোড শো করতে চলেছে তৃণমূল। স্থির হয়েছে, ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, সেদিন জন প্লাবন ঘটবে বোলপুরে। বীরভূমের সিংহভাগ পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ সবই তৃণমূলের দখলে। জেলার সভাপতি হলেন দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সেই তুলনায় বিজেপির সাংগঠনিক শক্তি কম। ফলে তৃণমূলের রোড শো যে বিজেপির তুলনায় আড়়ে বহরে বহুগুণ হবে তা আন্দাজ করছেন অনেকেই। কারও কারও মতে, ওটা রোড শো বললে ভুল হবে। বরং মেগা শো বলা ভাল।

```