Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

১৭ দিন উত্তরকাশীর সুড়ঙ্গে কাটিয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের শ্রমিক, উৎসবের মেজাজ গ্রামে

১৭ দিন ধরে অন্ধকার সুড়ঙ্গে আটকে ছিলেন। নাগাড়ে চেষ্টা চালানোর পর অবশেষে ৪১জন শ্রমিককে গত মঙ্গলবার উত্তরকাশী সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়। শুক্রবার গ্রামে ফিরলেন কোচবিহারের শ্রমিক তুফানগঞ্জের মানিক তালুকদার। দিল্লি থেকে বিমানে করে বাগডোগরায় নামেন তিনি। তাঁর চোখেমুখে ছিল স্পষ্টতই খুশির ছোঁয়া। স্বজনদের কাছে নিরাপদে ফিরে আসতে পেরে তিনি বলেন '' খুব ভালো লাগছে।''

১৭ দিন উত্তরকাশীর সুড়ঙ্গে কাটিয়ে বাড়ি ফিরলেন কোচবিহারের শ্রমিক, উৎসবের মেজাজ গ্রামে

শেষ আপডেট: 1 December 2023 19:25

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ১৭ দিন ধরে অন্ধকার সুড়ঙ্গে আটকে ছিলেন। নাগাড়ে চেষ্টা চালানোর পর অবশেষে ৪১জন শ্রমিককে গত মঙ্গলবার উত্তরকাশী সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হয়। শুক্রবার গ্রামে ফিরলেন কোচবিহারের শ্রমিক তুফানগঞ্জের মানিক তালুকদার। দিল্লি থেকে বিমানে করে বাগডোগরায় নামেন তিনি। তাঁর চোখেমুখে ছিল স্পষ্টতই খুশির ছোঁয়া। স্বজনদের কাছে নিরাপদে ফিরে আসতে পেরে তিনি বলেন '' খুব ভালো লাগছে।''

সুড়ঙ্গে এতদিন ধরে আটকে থাকা প্রসঙ্গে মানিক বলেন,  ''ওই জায়গার পরিস্থিতি খুব খারাপ। তবে ঘটনার পর আমরা ভয় পাইনি। প্রথম দিকে প্রায় ১৮ ঘণ্টা অক্সিজেন পাইনি আমরা। পাম্প করে জল বের করতে বাইরে থাকা উদ্ধারকারীরা বুঝতে পারেন আমরা সুরক্ষিত রয়েছি। তার পরেই অক্সিজেনের ব্যবস্থা করা হয়। প্রথম দশদিন আমরা মুড়ি খেয়েই কাটিয়েছি।'' 
 

উত্তরকাশী সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধার হওয়ার পরে শারীরিক পরীক্ষার জন্য মানিকবাবুকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে প্রশাসনের তরফে তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। কঠিন পরিস্থিতির মধ্যে থেকে মানিকবাবু বাড়ি ফেরায় গ্রামে ছিল উৎসবের মেজাজ। ঢাক ঢোল বাজিয়ে মানিক তালুকদারকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁকে সংবর্ধনা দিতে হাজির ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এত দিন পর স্বামীকে দেখে চোখের জল ধরে রাখতে পারেনি মানিকবাবুর স্ত্রী। বাবাকে দেখে উচ্ছ্বসিত মেয়ে।

এত বড় দুর্ঘটনার মুখে থেকে ফিরে আসার পর আবার কি তিনি বাইরে কাজে যাবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানিক বলেন, ''এখানে কাজ নেই। যদি এখানে কাজ মেলে তাহলে বাইরে যেতে হত না। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করছি যদি এখানে কাজের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয়।''


```