Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেআইনি বালিখাদান ও পাচার নিয়ে প্রশাসনিক বৈঠক পূর্ব বর্ধমানে

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসনের কাজে ক্ষোভ প্রকাশ করায় তড়িঘড়ি বৈঠকের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানে। বুধবার বর্ধমানের বিডিএ হলে বালি নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়।বৈঠকে অবৈধ ব

বেআইনি বালিখাদান ও পাচার নিয়ে প্রশাসনিক বৈঠক পূর্ব বর্ধমানে

শেষ আপডেট: 4 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসনের কাজে ক্ষোভ প্রকাশ করায় তড়িঘড়ি বৈঠকের আয়োজন করা হলো পূর্ব বর্ধমানে। বুধবার বর্ধমানের বিডিএ হলে বালি নিয়ে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়।বৈঠকে অবৈধ বালিখাদান, বালিপাচার, ওভারলোড নিয়ে আলোচনা হয়। বিডিও, বিএলআর এবং ওসি,আইসিদের কড়া হাতে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন জেলাশাসক ও জেলাপুলিশ সুপার। তবে নজরদারির অভাব আছে বলে স্বীকার করেন জেলাশাসক। তিনি পরিষ্কার জানান, সম্পূর্ণ ভাবে বেআইনি খাদান বন্ধ করা যায়নি। দামোদরে জল কমতেই মেশিন নিয়ে বালি তোলা হচ্ছে রমরমিয়ে। জামালপুর, রায়না, মাধবডিহি, খণ্ডঘোষ সর্বত্রই নদীগর্ভে জেসিবি নিয়ে বালি তোলা হচ্ছে কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে। জেলার বিভিন্ন রাস্তাতেও অবাধে চলছে ওভারলোডের বালির গাড়ি। প্রশাসন নিরুত্তাপ। এদিনের বৈঠকে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী উপস্থিত ছিলেন। ছিলেন বিভিন্ন থানার ওসি, আইসি, বিডিও এবং ভূমি দপ্তরের আধিকারিকেরা।

```