Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পয়লা মাঘে তর্পণ করেন আদিবাসীরা, ভিড় জমে জামালপুরের দামোদর চরে

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: মকর সংক্রান্তির ( Makar Sankranti ) পরদিন পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করলেন আদিবাসী পুণ্যার্থীরা ( Adiwasi Pilgrims )। সোমবার ছিল পয়লা মাঘ। মহালয়া নয়, মাঘ মাসের প্রথম দিনেই আদিবাসীরা তাঁদের পিতৃপুরুষকে শ্রদ্ধা জা

পয়লা মাঘে তর্পণ করেন আদিবাসীরা, ভিড় জমে জামালপুরের দামোদর চরে

শেষ আপডেট: 16 January 2023 14:39

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: মকর সংক্রান্তির ( Makar Sankranti ) পরদিন পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করলেন আদিবাসী পুণ্যার্থীরা ( Adiwasi Pilgrims )। সোমবার ছিল পয়লা মাঘ। মহালয়া নয়, মাঘ মাসের প্রথম দিনেই আদিবাসীরা তাঁদের পিতৃপুরুষকে শ্রদ্ধা জানান। তাই পূর্ব বর্ধমানের জামালপুরে ( Jamalpur ) দামোদরের তেলকুপি গয়াঘাটে ভিড় জমিয়ে ছিলেন আদিবাসী সমাজের বহু মানুষ।

দামোদরে তর্পণ সেরে তাঁদের আরাধ্য দেবতা মারাং বুরুর পুজো দেন। তেলকুপি গয়াঘাটের দামোদরের চরে রয়েছে মারাং বুরুর থান। সেখানেই পরিবারের শান্তি কামনা করেন অনেকে।

পুণ্যার্থীরা জানান, প্রতিবছর এই জামালপুর ঘাটে তাঁরা পূর্ব পুরুষের উদ্দেশে তর্পণ করতে আসেন। দামোদরে ডুব দিয়ে করেন পুণ্যস্নান। এমনকী পরিবারের কেউ মারা গেলে তাঁদের অস্থি এখানে বিসর্জন দেন। তাই এই ঘাটকে তেলকুপি গয়াঘাট বলা হয়। শুধু বর্ধমানের আদিবাসীরাই নন, পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা থেকে এখানে আসেন বহু পুণ্যার্থী।

কালো রায়ের স্বপ্নাদেশে সরেছিল রেললাইন, এখনও গ্রামবাসীদের আগে পুজো করে রেল

অনুষ্ঠানের আয়োজক রবিন মাণ্ডি জানান, হিন্দু সম্প্রদায়ের কাছে গঙ্গা পবিত্র নদী। তেমনই আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রাচীন কাল থেকেই দামোদর নদকেই সবচেয়ে পবিত্র মনে করেন। আদিবাসী পঞ্জিকা মতে মাঘ মাসের প্রথম দিনকেই তর্পণের যথার্থ দিন হিসাবে মনে করা হয়। তাই এই দিন বহু জায়গা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দামোদরের চরে এসে পুণ্যস্নান করেন। তেলকুপি গয়াঘাটই আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে তীর্থভূমি।
এদিন পুণ্যার্থীদের সুরক্ষার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। দামোদরে রাখা হয়েছিল বিশেষ নজরদারি। বসানো হয়েছিল মেডিক্যাল ক্যাম্পও।


```