Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাবি জানাব, ডিএম-কে চাই! রাত পর্যন্ত তির-ধনুক হাতে দফতর ঘেরাও, বন্দি কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: দল বেঁধে জেলাশাসককে স্মারকলিপি দিতে গিয়েছিলেন প্রতিবাদীরা। কিন্তু দফতরে উপস্থিত ছিলেন না জেলাশাসক। ফলে গোটা দফতর অবরোধ করে রাখলেন তাঁরা। দীর্ঘ ক্ষণ আটকে থাকলেন কর্মীরা। সূত্রের খবর, আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মীঞ্জহি পরগনা

দাবি জানাব, ডিএম-কে চাই! রাত পর্যন্ত তির-ধনুক হাতে দফতর ঘেরাও, বন্দি কর্মীরা

শেষ আপডেট: 28 January 2019 18:35

দ্য ওয়াল ব্যুরো: দল বেঁধে জেলাশাসককে স্মারকলিপি দিতে গিয়েছিলেন প্রতিবাদীরা। কিন্তু দফতরে উপস্থিত ছিলেন না জেলাশাসক। ফলে গোটা দফতর অবরোধ করে রাখলেন তাঁরা। দীর্ঘ ক্ষণ আটকে থাকলেন কর্মীরা। সূত্রের খবর, আদিবাসী সংগঠন 'ভারত জাকাত মীঞ্জহি পরগনা মহল', বীরভূম জেলা শাখার পক্ষ থেকে তাদের কয়েকশো মহিলা ও পুরুষ কর্মী সোমবার দুপুরে বীরভূমের সিউড়িতে জেলাশাসকের দফতরে হাজির হন স্মারকলিপি দেওয়ার জন্য। সেই সময়ে জেলাশাসক মৌমিতা গোদারা বিশেষ কাজে দফতরে উপস্থিত না থাকায়, তাঁদের অনুরোধ করা হয় স্মারকলিপিটি রেখে যাওয়ার জন্য। কিন্তু অভিযোগ, আন্দোলনকারীরা দাবি করেন, জেলাশাসক ছাড়া অন্য কোন আধিকারিকের কাছে তাঁদের দাবি সনদ পেশ করা হবে না। জেলাশাসক কার্যালয়ের প্রবেশপথে অবস্থান বিক্ষোভ শুরু করেন কর্মী সমর্থকেরা। আটকে রাখেন গেট। অভিযোগ, তাঁদের এই আন্দোলনের ফলে অফিসের সময় পেরিয়ে যাওয়ার পরেও অফিস বন্দি হয়ে ছিলেন একাধিক কর্মী। বিক্ষোভকারীদের হাতে ছিল তির-ধনুক। কাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে রামপুরহাট সফরে আসার কথা। জেলাশাসক মৌমিতা গোদারা সেই সরকারি কর্মসূচির তদারকি করার জন্যই রামপুরহাটে গিয়েছিলেন আজ। জেলাশাসকের অবর্তমানে সদর মহকুমাশাসক রাজীব মণ্ডল ওই আদিবাসী সংগঠনের স্মারকলিপি নিতে প্রস্তুত ছিলেন। কিন্তু সংগঠনের নেতৃত্ব নাছোড়। তাঁরা একমাত্র জেলাশাসক কে স্মারকলিপি দেবেন। যত ক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ জেলা প্রশাসকের কার্যালয়ের মূল প্রবেশ পথ ঘিরে রাখেন তাঁরা। তির-ধনুক হাতে নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, বিকেল পেরিয়ে রাত হয়ে গেলেও একই অচলাবস্থা জারি ছিল। খবর পেয়ে, জেলাশাসক মৌমিতা গোদার রামপুরহাট থেকে তড়িঘড়ি সিউড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধে পর্যন্ত তাঁর পৌঁছনোর খবর পাওয়া যায়নি, তখনও চলছিল অবস্থান-ঘেরাও। ওই আদিবাসী সংগঠনের তরফে ওপেল মার্ডি বলেন, শিক্ষা ব্যবস্থায় সাঁওতালি ভাষা ও অলচিকি হরফে পড়াশোনা চালু করার দাবি, আদিবাসী সমাজের জল-জঙ্গল-জমির অধিকার-সহ আরও ১১ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "আমি আগে থেকেই ওই সংগঠনকে জানিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য আমি থাকতে পারব না। আমাদের অন্য আধিকারিক বিষয়টি দেখবেন। তা সত্ত্বেও অবরোধ করেছেন ওঁরা। আমি তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর সফরের কাজ ফেলে রেখে সিউড়ি যাচ্ছি। গেলে বুঝতে পারব পরিস্থিতি কী দাঁড়িয়েছে।"

```