Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Aditi Munsi: ‘স্থলে জলে বনতলে…’, দোলের আগে অদিতির গানে জমে উঠল বিধানসভা

দ্য ওয়াল ব্যুরো: দোলের (Holi) মরসুমে রঙের ছোঁয়া লাগল বিধানসভাতেও। স্পিকারের অনুরোধে সভাকক্ষে গান শোনালেন রাজারহাটের বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi)। ‘স্থলে জলে বনতলে লাগল যে দোল’-এর সুরে ভরে উঠল বিধানসভা (Vidhansabha)। রাতে কংগ্রেস

Aditi Munsi: ‘স্থলে জলে বনতলে…’, দোলের আগে অদিতির গানে জমে উঠল বিধানসভা

শেষ আপডেট: 17 March 2022 09:31

দ্য ওয়াল ব্যুরো: দোলের (Holi) মরসুমে রঙের ছোঁয়া লাগল বিধানসভাতেও। স্পিকারের অনুরোধে সভাকক্ষে গান শোনালেন রাজারহাটের বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi)। ‘স্থলে জলে বনতলে লাগল যে দোল’-এর সুরে ভরে উঠল বিধানসভা (Vidhansabha)।

রাতে কংগ্রেসের বিক্ষুব্ধদের বৈঠক, সকালে রাহুলের কাছে হাজির তাঁদের একজন

রাত পোহালেই দোল। রঙের উৎসবে সামিল হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, সকলেই। তার আগে বৃহস্পতিবার বিধানসভায় ফুরফুরে মেজাজ। অধিবেশন চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিধায়ক তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে একটি গান শোনাতে অনুরোধ করেন। সভাকক্ষে অদিতি গেয়েছেন দোলযাত্রার জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘ওরে গৃহবাসী’। তাঁর সঙ্গে গলা মেলান উপস্থিত আরও অনেকে।

aditi munsi

এদিন বিধানসভায় অদিতি যখন গাইছিলেন তখন বিজেপির কেউ সেখানে ছিলেন না। তাঁরা আগেই চলে গিয়েছিলেন। উপস্থিত শাসকদলের বিধায়করা অদিতির সঙ্গে গলা মেলান। গানের মাধ্যমেই সকলকে দোলপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন অদিতি মুন্সি। তৃণমূলের শিল্পী বিধায়ক অদিতি রাজনীতিতে পা রেখেছেন একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে। তাঁকে রাজারহাট থেকে ভোটের টিকিট দেওয়া হয়েছিল। শাসকদলের একাধিক অনুষ্ঠানে অদিতিকে গান গাইতে শোনা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় প্রচারেও গেয়েছেন অদিতি। বিধানসভাতেও শোনা গেল তাঁর মিষ্টি গলার রবীন্দ্রসঙ্গীত।  


```