
শেষ আপডেট: 14 July 2018 15:24
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে তাঁর দলে ভাঁটার টান। তাতে কী! রাজনীতির ওঠা-পড়া তো লেগেই থাকবে। কিন্তু বিশ্বকাপ তো আবার চার বছর পর। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ চলে গিয়েছেন রুশ দেশে। আপাতত বিশ্বকাপে মেতেছেন এই রাজনীতিক।
একটা সময় সনিয়া গান্ধী তাঁকে রনিনহুড বলে ডাকতেন। আর রাশিয়ায় এই কংগ্রেস নেতাকে দেখা গেল সেরকমই ডেয়ার-ডেভিল লুকে। এমনিতে ফুটবল ভক্ত অধীর রাত জেগে খেলা দেখেন। শুধু এ বারের বিশ্বকাপ নয়। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল বিশ্বকাপেও গিয়েছিলেন তিনি। আদ্যপান্ত জার্মানির সমর্থক এই রাজনীতিকের প্রথম পছন্দের দল এ বার গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে। কথায় বলে ফুটবল বিশ্বকাপ হলো, ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ।’ আর সেই গ্রেটেস্ট শো-এর ফাইনালে রবিবাসরীয় লুঝনিকেতেও থাকবেন অধীর চৌধুরী।