Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বহরমপুরেই বাধার মুখে অধীর, ভাগীরথী নিয়ে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কংগ্রেসের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তেতে উঠল বহরমপুর। শুক্রবার বহরমপুরের ভাগীরথী মিল্ক ইউনিয়নে একাধিক দাবি-দাওয়া নিয়ে সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুগ্ধ চাষ

বহরমপুরেই বাধার মুখে অধীর, ভাগীরথী নিয়ে তুলকালাম

শেষ আপডেট: 8 September 2023 10:15

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: কংগ্রেসের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তেতে উঠল বহরমপুর। শুক্রবার বহরমপুরের ভাগীরথী মিল্ক ইউনিয়নে একাধিক দাবি-দাওয়া নিয়ে সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দুগ্ধ চাষি ও কংগ্রস নেতাকর্মীরা। সেই সময় বহরমপুরের (Berhampore) পঞ্চাননতলা এলাকায় পুলিশ তাঁদের মিছিলে বাধা দেয়। পুলিশ পথ আটকালে অধীরবাবু ও তাঁর সঙ্গীরা এরপর প্রতিবাদ জানান। শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি।

মিছিলে যাওয়ার আগে বাংলার দুধ চাষিদের বঞ্চনা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন অধীরবাবু। সেখানে তিনি বলেন, 'ভাগীরথী মিল্ক ইউনিয়নের যাঁরা দুধ উৎপাদক তাঁদের আমরা দুগ্ধচাষি বলি। তাঁরা দীর্ঘ দিনধরেই বঞ্চিত। সারা দেশের দুধের সমবায়ের তাক লাগানো প্রসার ঘটেছে।'

অধীরবাবুর অভিযোগ, এরাজ্যে দুধ চাষিদের আর্থিক পরিস্থিতি অন্য রাজ্যের দুধ চাষিদের তুলোনায় করুণ। যখন অন্যান্য রাজ্যে সমবায়ের মাধ্যমে দুধচাষিদের আর্থিক উন্নয়ন ঘটানো হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গে একের পর এক সমবায় বন্ধ হয়ে যাচ্ছে।

জানা গেছে, এদিন সাংবাদিক বৈঠক শেষ করেই ডেপুটেশন দিতে জমা দিতে মিছিল নিয়ে বেরিয়ে পড়েছিলেন অধীরবাবু। মাঝরাস্তা আচমকাই তাঁদের পথ আটকায় পুলিশ। অধীরবাবুকে জানায় তাঁদের আর এগোতে দেওয়া যাবে না। এরপরেই পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়।

অধীরবাবু বাধা পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, 'ডিস্ট্রিক কালেক্টর সব ভুলে গেছেন। ওঁরা আইন-কানুন সব ভুলে গেছেন।'

https://twitter.com/TheWallTweets/status/1700089646493921662

যদিও পুলিশের দাবি, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই ভাবে সভা করা যায় না। ওই সভা ঘিরে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার জন্যই এই সভায় অনুমতি দিচ্ছিল না পুলিশ।দুপক্ষের বোঝা পড়ার পর প্রশাসনের নির্দেশ মেনে কংগ্রেসের পাঁচজন প্রতিনিধি ডেপুটেশন জমা দিতে যায়।

আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল, লোকসভার আগে উত্তরে ধাক্কা খেল বিজেপি


```