Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোরের উপদ্রব বাড়ছে দিন দিন, মধ্যরাতে বাড়ির দেওয়াল টপকে মোবাইল ফোন ও সাইকেল চুরি

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান :  আসানসোল সদর সাবডিভিশনের অন্তর্গত সালানপুর অঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে ইদানীং। দিন দুই আগে ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত আল্লাডি গ্রামের বাসিন্দা কমল

চোরের উপদ্রব বাড়ছে দিন দিন, মধ্যরাতে বাড়ির দেওয়াল টপকে মোবাইল ফোন ও সাইকেল চুরি

শেষ আপডেট: 12 September 2020 11:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান :  আসানসোল সদর সাবডিভিশনের অন্তর্গত সালানপুর অঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে ইদানীং। দিন দুই আগে ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত আল্লাডি গ্রামের বাসিন্দা কমল দে নামক এক ব্যক্তির বাড়ির দেওয়াল টপকে জানালার ভিতর দিয়ে হাত গলিয়ে মাথার সামনে থাকা ভিভো কোম্পানির একটি মোবাইল ফোন ও একটি সাইকেল চুরি করে নিয়ে গেলো চোরের দল। এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ভুক্তভোগী কমল দে জানান, গরমের জেরে ঘরের জানালা খুলে মাথার সামনে নিজের মোবাইল ফোনটি রেখে ঘুমিয়েছিলাম। ভোর ৪টে নাগাদ ঘুম ভেঙে যাওয়ার পর খেয়াল হয় মাথার পাশে থাকা মোবাইল ফোনটি নেই। তন্নতন্ন করে খুঁজেও মোবাইল ফোনটি না পাওয়ায় কেমন একটা সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে এসে দেখি বারান্দায় আমার মেয়ের সাইকেলটিও নেই। খোঁজ চলাকালীন বাড়ির দেওয়ালে মানুষের পায়ের চিহ্ন দেখতে পাই। তা থেকেই সন্দেহ হয় রাত্তিরে বাড়িতে চোর এসেছিলো।" তিনি আরও জানান, এ বিষয়ে স্থানীয় সালানপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ বলেন, "আপনার নামে ফোনটি নেই,যার নামে ফোন রয়েছে তাকে দিয়েই অভিযোগ নথিভুক্ত করাতে। " চুরি যাওয়া ফোনটি সেকেন্ডহ্যান্ড। সেটি কমলবাবু অন্য এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন। তিনি এও বলেন,ফোনের আসল মালিককে নিয়ে তিনি আবার থানায় গিয়ে অভিযোগ লিপিবদ্ধ করে আসবেন। এছাড়া মেয়ের চুরি যাওয়া সাইকেলের জন্যও আলাদাভাবে লিখিত অভিযোগ দায়ের করবেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এই অঞ্চলে অনেক বার এমন চুরির ঘটনা ঘটেছে। যেভাবে গোপনে এসে বারবার সফলভাবে চুরি করে পালাচ্ছে,তা থেকে এলাকার লোকের অনুমান এই চোরের দলটি কোনোভাবেই বহিরাগত নয়। এই কুকর্মের সঙ্গে জড়িয়ে আছে চেনাজানা স্থানীয় দুষ্কৃতিরাই, এমনটাই মত কমলবাবু ও তার পরিবারেরও।

```